কলম্বিয়ায় হেলিকপ্টারে ড্রোন হামলা-গাড়ি বিস্ফোরণ, ১২ পুলিশসহ নিহত ১৮

ডেস্ক, রাজনীতি ডটকম
কলম্বিয়ার কালি শহরে সামরিক বিমান চলাচল স্কুলের কাছে গাড়ি বিস্ফোরণ ঘটে। ছবি: রয়টার্স

কলম্বিয়ায় একটি পুলিশের হেলিকপ্টারে ড্রোন হামলা ও সামরিক বিমান চলাচল স্কুলের কাছে গাড়ি বিস্ফোরণের পৃথক ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার (২২ আগস্ট) অ্যান্টিওকিয়া বিভাগের আমালফি এলাকায় কোকা পাতার চাষ ধ্বংসের অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ড্রোন হামলায় ভূপাতিত হয়। এতে অন্তত ১২ জন পুলিশ কর্মকর্তা নিহত হন।

এর কয়েক ঘণ্টার মধ্যে কলম্বিয়ার তৃতীয় সর্বাধিক জনবহুল শহর কালিতে একটি সামরিক বিমান চলাচল স্কুলের কাছে বিস্ফোরকভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হয়। স্থানীয় মেয়রের কার্যালয় জানিয়েছে, এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৭১ জন।

হেলিকপ্টারে ড্রোন হামলার ঘটনায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সাবেক ফার্ক গোষ্ঠীর ভিন্নমতাবলম্বী অংশকে দায়ী করেছেন। এই গোষ্ঠী ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করে কার্যক্রম চালিয়ে আসছে।

এর আগে ফার্ক গোষ্ঠীর সঙ্গে সংঘাতে কয়েক দশকে সাড়ে চার লাখের বেশি মানুষ প্রাণ হারান। এক দশক আগের ওই চুক্তির লক্ষ্য ছিল দীর্ঘস্থায়ী এ সংঘাতের অবসান ঘটানো। চুক্তিতে সম্মত হয়ে ফার্ক সই করলেও এর একাংশ তা প্রত্যাখ্যান করে।

এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে পেট্রো লিখেছেন, অ্যান্টিওকিয়ার উত্তরের একটি এলাকায় কোকা পাতা ধ্বংসের জন্য কর্মী পরিবহনের সময় পুলিশ হেলিকপ্টারের ওপর হামলা চালানো হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, হেলিকপ্টারটি কোকা পাতার ক্ষেতের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি ড্রোন হামলা চালায়।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় পুলিশ হেলিকপ্টারে আগুন ধরে যায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু শিক্ষার্থী নিহত

পাঞ্জাব রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ছাদ ধসের সময় মোট ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল সেই কোচিং সেন্টারটিতে। ধসের জেরে সবাই কমবেশি আহত হয়েছে। তাদের মধ্যে অপেক্ষাকৃত বেশি আহত ২০ জন শিশুকে উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে

১৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক নয়, সাফ জানাল ইরান

১৬ ঘণ্টা আগে

দক্ষিণ সুদানে ত্রাণবাহী বহরে অতর্কিত হামলা, ৫ সহায়তাকর্মী নিহত

মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে ২৯ জন ত্রাণকর্মী নিহত হওয়ার পর এই অঞ্চলে মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা পরিস্থিতি আরও চরম সংকটে পড়ল।

১৭ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।

১৭ ঘণ্টা আগে