ডেস্ক, রাজনীতি ডটকম

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী সিরীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায়।
ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতরা সবাই ৪৪তম ডিভিশনের সদস্য।
বুধবার (২৭ আগস্ট) ভোরে দামেস্কের নিকটবর্তী আল কিশওয়াহ এলাকায় সিরীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইসরায়েলি সেনাবাহিনী।
দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল আখবারিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
গত বছর ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়াজুড়ে দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি ১৯৭৪ সালে হওয়া সিরিয়া-ইসরাইল বিচ্ছিন্নতা চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির বাফার জোনও দখল করে নিয়েছে ইসরাইল।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়ী এলাকা বাইত জিনের নিকটবর্তী হেরমন পাহাড় দখলের জন্য অর্ধশতাধিক সেনা সিরিয়ায় পাঠানো হয়েছে বলে গত সোমবার অভিযোগ করেছেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী। ওই স্থান থেকে লেবানন ও সিরিয়ার দক্ষিণাঞ্চলে নজরদারি বেশ সহজ বলে ইসরাইলের কাছে এর কৌশলগত গুরুত্ব এত বেশি বলে মনে করেন বিশ্লেষকেরা।
তবে সিরিয়ার এই অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এ ছাড়াও সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ইসরায়েল নিরস্ত্রীকৃত বাফার জোনে গোয়েন্দা কেন্দ্র ও সামরিক ঘাঁটি গড়ে তুলছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ইসরাইলের এ ধরনের কার্যকলাপ তাদের ‘বিস্তারবাদী পরিকল্পনার’ অংশ।
চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘গ্রেটার ইসরাইল’ নামে একটি ধারণার কথা বলেন। যেখানে, গাজা, পশ্চিম তীরের পুরোটা এবং সিরিয়া, লেবানন, মিসর ও জর্ডানের কিছু অংশ মিলে আরও বড় একটি এলাকাজুড়ে ইসরাইলের বিস্তৃতীর আকঙ্ক্ষাকে ইঙ্গিত করে। ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন আকাঙ্ক্ষার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ ও আরব এবং ৩১টি মুসলিম দেশের একটি জোট।
এক যৌথ বিবৃতিতে তারা একে ‘আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের সরাসরি ও বিপজ্জনক লঙ্ঘন’ বলে অভিহিত করেন।
সিরিয়ায় ইসরাইলের সর্বশেষ সামরিক অভিযানটি ঘটেছে দ্রুজ সম্প্রদায়-অধ্যুষিত সুয়াইদা প্রদেশে রক্তক্ষয়ী সংঘর্ষের পরপরই।
গত মাসে টানা এক সপ্তাহের ওই সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণ হারান প্রায় এক হাজার ৪০০ মানুষ। শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতির মাধ্যমে সেই রক্তপাত বন্ধ হয়। এরই মধ্যে দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরীয় সেনাদের ওপর হামলা চালায় ইসরায়েল। রাজধানী দামেস্কের কেন্দ্রেও বোমা বর্ষণ করে তারা।

পাঞ্জাব রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ছাদ ধসের সময় মোট ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল সেই কোচিং সেন্টারটিতে। ধসের জেরে সবাই কমবেশি আহত হয়েছে। তাদের মধ্যে অপেক্ষাকৃত বেশি আহত ২০ জন শিশুকে উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে
১২ ঘণ্টা আগে
মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে ২৯ জন ত্রাণকর্মী নিহত হওয়ার পর এই অঞ্চলে মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা পরিস্থিতি আরও চরম সংকটে পড়ল।
১৩ ঘণ্টা আগে
সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।
১৩ ঘণ্টা আগে