ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের ড্রোন হামলায় গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরে স্থানীয় তিন সাংবাদিকসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি ড্রোন দুটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। গাড়ি দুটির ভেতরে ও বাইরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। ওই গাড়িগুলোর একটির আরোহীরা বেইত লাহিয়ায় মানবিক ত্রাণ উদ্যোগ নথিবদ্ধ করা চেষ্টা করছিলেন।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ত্রাণ প্রচেষ্টারত একটি দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। তাদের সঙ্গে সাংবাদিক ও ফটোগ্রাফাররাও ছিলেন।
ফিলিস্তিনি জার্নালিস্ট প্রোটেকশন সেন্টার এক বিবৃতিতে বলেছে, গাজার উত্তরাঞ্চলে গণমাধ্যমের একটি দল ত্রাণ প্রচেষ্টা নথিবদ্ধ করার সময় ইসরায়েল আকাশপথে হামলা চালিয়ে তিন সাংবাদিককে হত্যা করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা দুই ‘সন্ত্রাসী’কে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তারা একটি ড্রোন চালাচ্ছিল, সেটি বেইত লাহিয়ায় থাকা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি হয়ে উঠেছিল। পরে আরও কিছু সন্ত্রাসী ড্রোনটি চালানোর সরঞ্জাম সংগ্রহ করে একটি গাড়িতে উঠে যায়। (ইসরায়েলি সামরিক বাহিনী) সন্ত্রাসীদের ওপর আঘাত হানে।
এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এক বিবৃতিতে বলেছে, এই হামলা ভয়াবহ। এই হামলা গাজার বেসামরিক লোকজনের বিরুদ্ধে ইসরায়েলের করা যুদ্ধাপরাধের ধারাবাহিকতা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অন্তত ৪৮ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ১১ হাজার ৯৮১ জন।

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।
১৬ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।
১৭ ঘণ্টা আগে
দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন
১৯ ঘণ্টা আগে
প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।
২১ ঘণ্টা আগে