একই গাড়িতে চেপে বৈঠক করতে গেলেন পুতিন ও মোদি

বিবিসি বাংলা
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২২

চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র শীর্ষ সম্মেলনের অবকাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেদের মধ্যে আলাদা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন।

এসসিও জোটের মঞ্চে আজ (সোমবার) এই দুই বিশ্বনেতাকে উষ্ণ আলিঙ্গন করতেও দেখা গেছে।

পরে নরেন্দ্র মোদির টুইট করা একটি ছবিতে দেখা গেছে, দ্বিপাক্ষিক বৈঠকটি যে রিটজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত হয় – দুই নেতা একই গাড়িতে চেপে ও পাশাপাশি বসে সেই আলোচনাস্থলের দিকে যাচ্ছেন।

এই সব ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি আরও লেখেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা হওয়াটা সব সময় আনন্দের!”

দুই নেতার মধ্যে এই বৈঠক হলো এমন একটা আবহে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০শতাংশ হারে চড়া শুল্ক (ট্যারিফ) বসিয়েছেন – এবং এর অর্ধেকই (২৫%) হলো রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের ওপর বসানো ‘পেনাল্টি’।

ট্রাম্প প্রশাসন যুক্তি দিচ্ছে, ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনছে বলেই সেই অর্থ দিয়ে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে টাকা ঢালতে পারছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো তো ইউক্রেন যুদ্ধকে ‘মোদির যুদ্ধ’ বলেও বর্ণনা করেছেন।

ভারত অবশ্য তাদের প্রতিক্রিয়ায় বলেছে, আন্তর্জাতিক তেলের বাজারে কী ‘অফার’ পাওয়া যাচ্ছে এবং পরিস্থিতি কী সেটা দেখেই তারা স্থির করবে কাদের কাছ থেকে তেল কেনা হবে।

রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করা হবে, এমন কোনও ইঙ্গিত দিল্লি এখনও দেয়নি।

এদিন তিয়ানজিনে মোদি ও পুতিনের মধ্যেকার বৈঠকের কিছুদিন আগেই মার্কিন অঙ্গরাজ্য আলাস্কাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন নিজেদের মধ্যে বৈঠকে বসেন ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।

১০ ঘণ্টা আগে

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও

১১ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।

১১ ঘণ্টা আগে

বিমান হামলার পালটা জবাব: পাকিস্তানে আফগান বাহিনীর ড্রোন হামলা

আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।

১১ ঘণ্টা আগে