পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩১

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদটি।

২০২৩ সালের পর আজকে পাকিস্তানে কোনো মসজিদে বিস্ফোরণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক সন্ত্রাসী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম সিএনএনকে পুলিশ জানিয়েছে, জুমার নামাজের সময় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

বার্তাসংস্থা এএফপিকে একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হামলকারীকে মসজিদের প্রবেশদ্বারে আটকে দেওয়া হয়। তখন তিনি নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।

ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, তারা চিকিৎসার জন্য ১৬৯ জনকে হাসপাতালে পাঠিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতর মানুষের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর মসজিদের জানালার গ্লাসগুলো সব ভেঙে গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

গত বছরের নভেম্বরে এক আত্মঘাতী বোমা হামলাকারী ইসলামাবাদ ডিস্ট্রিক জুডিশিয়াল কমপ্লেক্ষের গেটে নিজেকে উড়িয়ে দেন। এতে ১২ জন নিহতসহ কয়েক ডজন মানুষ আহত হন।

সূত্র: সিএনএন, এএফপি, আলজাজিরা

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শিশুর পাসপোর্টে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে হতে পারে। এমন একটি প্রস্তাব দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নতুন উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

২১ ঘণ্টা আগে

২৮৬ দিন সাগরে, অবশেষে থাইল্যান্ডে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

সাধারণত মার্কিন নৌবাহিনীর একটি মোতায়েনের মেয়াদ ছয় থেকে নয় মাসের মধ্যে হয়ে থাকে। তবে যুদ্ধ বা সংঘাতের সময় এ সময়সীমা বাড়তে পারে। ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতাদের মতে, আধুনিক সময়ে টানা এত দীর্ঘ সময় সাগরে অবস্থান করে রেকর্ড গড়েছে আব্রাহাম লিংকন।

২১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তিতে ধাঁধায় বিশ্লেষকরা, ভেনেজুয়েলায় ‘নব্য ঔপনিবেশিকতা’র অভিযোগ

বিরোধী রাজনীতিক থেকে শুরু করে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক শিবিরের একাংশ ও সাধারণ নাগরিকরা এই চুক্তিকে দেখছেন দেশের সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার চুক্তি হিসেবে। তাদের কাছে এ চুক্তি ভেনেজুয়েলায় মার্কিনিদের ‘নব্য ঔপনিবেশিকতা’র নামান্তর।

১ দিন আগে

নিউইয়র্কে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

এনডিটিভি ও নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে বহুজাতিক ব্যাংকটিতে দায়িত্বপালনকারী পিয়াচেন্টিকে কোনো উসকানি ছাড়াই আচমকা আক্রমণ করেন পামেলা সিসনেরোস নামের ওই নারী। এই ঘটনায় আরও এক বৃদ্ধ (৬৮) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

১ দিন আগে
Advertisement