নেপালে কারফিউ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেস্ক, রাজনীতি ডটকম

জেন-জিদের আন্দোলন, সরকার পতনের সময়ে জারি করা কারফিউ থেকে সরে এসেছে নেপাল। দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির শপথের পর সরকার কারফিউ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল।

প্রাথমিকভাবে নেপালি সেনারা শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছিল। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে গণপরিবহন পুনরায় চালু হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে দেশের অন্যান্য অঞ্চলের দীর্ঘদূরত্বের বাসও রওয়ানা দিয়েছে।

কিছু যানবাহন শুক্রবার সন্ধ্যায় গঙ্গাবু বাস পার্ক থেকে রাজধানী ছেড়ে যায়। কাঠমান্ডু ভ্যালিতে যানবাহন এবং মানুষের উপস্থিতি এখন চোখে পড়ার মতো।

শুক্রবার রাতে শীতল নিবাসে একটি বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল কারকিকে শপথ পাঠ করেন। সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে সড়কে নামেন জেন-জি আন্দোলনকারীরা। সরকার পতনের পর সংসদ ভেঙে দেওয়া এবং নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের দাবি ওঠে।

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কারকির অন্তর্বর্তী সরকারের কাজ হবে ছয় মাসের মধ্যে সংসদীয় নির্বাচন আয়োজন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। কর্মকর্তারা জানান দেশের নিরাপত্তা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নে নতুন সুযোগ দিলো সৌদি আরব

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন যোগদান বা অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফারের ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে হবে।

১২ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টে ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসী ও অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ দেন। এরপরই কয়েকটি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল ও নাগরিক অধিকার সংগঠনগুলো আদালতে এ আদেশের বিরুদ্ধে মামলা করে।

১২ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টে ট্রাম্পের জন্য নাটকীয় দিন, ৪ রায়ের ৩টিতেই ধাক্কা

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাহী ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়লেও বাকি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত তার অবস্থানের বিপক্ষে রায় দিয়েছেন। ফলে একই দিনে বড় একটি আইনি সাফল্যের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ধাক্কার মুখে পড়েছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

সিন্ধু পানি চুক্তি: ভারতের পদক্ষেপে কঠোর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একতরফাভাবে এই আন্তর্জাতিক চুক্তি স্থগিত বা বাতিলের সুযোগ নেই এবং কেউ পাকিস্তানের পানির ওপর হাত বাড়ালে তা ‘কেটে ফেলা হবে’।

১ দিন আগে