ইরানজুড়ে ১১১ ‘গুপ্তচর’ গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানজুড়ে সবগুলো প্রদেশেই অভিযান চালিয়ে ১১১ জন ‘গুপ্তচর’কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুরোনো রাজতন্ত্র পুরুজ্জীবনের অভিযোগ আনা হয়েছে এবং অনেকের কাছ থেকে অস্ত্র জব্দ করা হয়েছে। খবর আল জাজিরার।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত এক নিরাপত্তা অভিযানে তারা বিরোধী ‘রাজতন্ত্রী’ গোষ্ঠীর ডজনখানেক সেল ভেঙে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা ৪ জন কথিত গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, রাতারাতি ২৬টি প্রদেশজুড়ে ১১১ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ‘উল্লেখযোগ্য’ পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে বলেও দাবি করা হয়। এ ছাড়া হামাদান ও পশ্চিম আজারবাইজান প্রদেশে যুক্তরাষ্ট্র সরকার ও তার সহযোগী গোয়েন্দা সংস্থাগুলোর চারজন গুপ্তচরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।

মন্ত্রণালয়ের ভাষ্য, ‘এই বিশ্বাসঘাতক গুপ্তচররা নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর, সরঞ্জাম ও মোতায়েনের অবস্থান শত্রুপক্ষকে জানিয়ে দিচ্ছিল।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

৬ ঘণ্টা আগে

ফের হামলা, হরমুজে জাহাজ চলাচলে সহায়তা বন্ধ জাতিসংঘের

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্

১২ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, নিখোঁজ ৪৬ হাজারের বেশি

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান

১৩ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আতঙ্কে ঘরে ফিরছে না মানুষ

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বাড়ছেই। সবশেষ তথ্য তুলে ধরে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এ সংখ্যা কমপক্ষে ১৬৪ জন। আহত হয়েছেন আরও অন্তত ৯৭১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

১ দিন আগে