ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় তারা ইরানের স্বাস্থ্য অবকাঠামো বা হাসপাতালে ১৩টি হামলার সত্যতা পেয়েছে। এসব হামলায় চারজন স্বাস্থ্যকর্মী নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ডব্লিউএইচও ইরানে ১৩টি ও লেবাননে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে।
এ ছাড়া এর আগে হামলার ফলে তেহরানের একটি হাসপাতাল খালি করতে হয়েছে বলেও জানিয়েছে ডব্লিউএইচও। তবে এসব হামলার জন্য ডব্লিউএইচও মহাপরিচালক সরাসরি কারোর ওপর দায় চাপাননি।
একই সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র আরেক কর্মকর্তা হানান বালখি বলেন, ইরানে চারটি অ্যাম্বুলেন্সও হামলার শিকার হয়েছে। কাছাকাছি এলাকায় বোমা হামলায় বেশ কিছু হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রও ‘সামান্য ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
১ দিন আগে
চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও
১ দিন আগে
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
১ দিন আগে
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।
২ দিন আগে