ডেস্ক, রাজনীতি ডটকম

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দাবানলে হাজার হাজার একর বনভূমি পুড়ে গেছে এবং বহু মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিহাসখ্যাত ‘চাইনিজ ক্যাম্প’ শহরের বড় অংশ।
ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন বিভাগ জানায়, গত মঙ্গলবার বজ্রপাতের পর ২২টি আলাদা আলাদা আগুন ছড়িয়ে পড়ে এবং বুধবার পর্যন্ত ১৩ হাজার একর বন, ঝোপঝাড় ও শুকনো ঘাসভূমি পুড়ে গেছে। আগুনের বিস্তারকে আরও ভয়াবহ করে তুলেছে প্রবল বাতাস।
সিয়েরা নেভাদার পশ্চিম ঢালে অবস্থিত ছোট্ট গ্রাম ‘চাইনিজ ক্যাম্প’ আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে শতাধিক লোকেরও কম বসবাস।
ক্যালফায়ারের মুখপাত্র জাইমি উইলিয়ামস জানান, দাবানলে শহরের দুটি ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি একটি পাহাড়চূড়ার কবরস্থানও ক্ষতিগ্রস্ত হয়। তবে ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত শহরের গির্জাটি অক্ষত রয়েছে।
ক্যালফায়ার জানিয়েছে, পুরো চাইনিজ ক্যাম্প শহর এবং টুয়ালোমি ও পাশের ক্যালাভেরাস কাউন্টির আরও কিছু এলাকায় এখনো জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ বলবৎ আছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৬০০-এরও বেশি দমকলকর্মী কাজ করছেন।
ক্ষয়ক্ষতির পুরো হিসাব এখনো জানা যায়নি, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক বিবৃতিতে বলেন, এই দ্রুত ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলায় আমরা সব ধরনের উৎস থেকে সহায়তা নিচ্ছি, যার মধ্যে ফেডারেল সংস্থাগুলোর সহায়তাও রয়েছে।
অন্তত দুটি মানবিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বাস্তুচ্যুত মানুষদের জন্য, পাশাপাশি গবাদিপশু ও পোষা প্রাণীদের জন্যও আলাদা কেন্দ্র চালু করা হয়েছে।
সূত্র: রয়টার্স

ইরান যুদ্ধ এবং এর অবসান কীভাবে হবে— তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ফলে আসন্ন জাতীয় নির্বাচনের আগে একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ জনমতের টানাপোড়েনে এক কঠিন রাজনৈতিক উভয় সংকটে পড়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
আফগানিস্তানের জন্য ভূমিকম্প কোনো নতুন বা বিরল দুর্যোগ নয়। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই উচ্চমাত্রার কম্পন অনুভূত হয়। এর মাত্র কয়েকদিন আগে, গত ২৭ জুনেও দেশটিতে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যা সৌভাগ্যবশত কোনো ক্ষয়ক্ষতি ছড়াতে পারেনি।
১০ ঘণ্টা আগে
জুলকাদরের এ বিবৃতি এমন সময়ে এলো যখন আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা, দাফন ও শেষ বিদায়ের শোক-অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইরান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শাহাদাতের আগ মুহূর্তেও খামেনির হাত মুষ্টিবদ্ধ ছিল, যা ইরানের জাতীয় নিরাপত্তা নীতিমালার স্থায়ী প্রতীক হয়ে থাকবে বলে তিনি মনে করেন।
২০ ঘণ্টা আগে
গত ৪ মার্চ ভারত আয়োজিত বহুজাতিক নৌ মহড়া মিলান ২০২৬-এ অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে হামলার শিকার হয় ‘দেনা’। ওই সময় ফ্রিগেটটি শ্রীলঙ্কার গল উপকূল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। তখন মার্কিন নৌ বাহিনীর ইউএসএস শার্লট নামে একটি সাবমেরিন থেকে ছোড়া একটি মার্ক ৪৮ টর্পেডো জাহাজটিতে আঘাত হা
২০ ঘণ্টা আগে