এয়ার শোতে মুখোমুখি, মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত ২ মার্কিন যুদ্ধবিমান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ মে ২০২৬, ১৪: ০০
সংঘর্ষে বিধ্বস্ত হওয়ার আগেই বিমান দুটির চার ক্রু সদস্যই প্যারাস্যুট নিয়ে লাফিয়ে বেঁচে গেছেন। ছবি: ভিডিও থেকে

যুক্তরাষ্ট্রে আয়োজিত এক এয়ার শোতে মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে মার্কিন নৌ বাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে। দুই বিমানের চার ক্রু সময়মতো প্যারাশ্যুট নিয়ে লাফিয়ে পড়ায় এ সংঘর্ষে কেউ হতাহত হননি।

বিবিসি ও বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম বিমানঘাঁটিতে ওই এয়ার শো আয়োজন করা হয়। আকাশে মহড়া প্রদর্শনের সময় ওয়াশিংটনের হুইডবে আইল্যান্ডের ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন ১২৯-এর দুটি ইউএস নেভি ইএ-১৮জি গ্রোলার বিমান এ দুর্ঘটনায় পড়ে।

মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম এক বিবৃতিতে জানান, উদ্ধার করা চার ক্রু সদস্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। বিমান দুটির সংঘর্ষে বিমানঘাঁটিতে উপস্থিত কোনো দর্শক বা সামরিক কর্মকর্তা আহত হননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আকাশে মহড়া দেওয়ার সময় বিমান দুটি অত্যন্ত কাছাকাছি চলে আসে এবং আচমকা মুখোমুখি ধাক্কা খায়। এ সময় চারজন ক্রুই প্যারাশ্যুট নিয়ে লাফিয়ে পড়েন। বিমান দুটি নিচের দিকে পড়ে এবং সেখানে বড় বিস্ফোরণে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে বিমানঘাঁটিটি লকডাউন করে দেওয়া হয় এবং এয়ার শোয়ের বাকি প্রদর্শনীগুলো বাতিল করা হয়।

বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ গুজ্জেত্তি মনে করছেন, পাইলটদের ভুল সিদ্ধান্তের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তিনি বলেন, এটি কোনো যান্ত্রিক ত্রুটি বলে মনে হচ্ছে না, বরং পাইলটের ভুলের কারণে হতে পারে। এত কাছাকাছি দূরত্বে ফ্লাইটের ক্ষেত্রে সামান্য ভুলে বড় বিপদ ঘটতে পারে।

বিমান দুটি ধাক্কা খাওয়ার পর পরস্পরের সঙ্গে আটকে গিয়ে নামছিল বলে পাইলসহ ক্রুরা বাড়তি দুয়েক সেকেন্ড সময় পেয়েছেন বলেও মনে করেন গুজ্জেত্তি। ওই বাড়তি দুয়েক সেকেন্ডের কারণে তারা প্যারাশ্যুট নিয়ে নামতে পেরেছেন বলে তার অভিমত।

বিমান নিরাপত্তা সংস্থা সেফটি অপারেটিং সিস্টেমসের সিইও জন কক্স বলেন, এয়ার শোতে সাধারণত সেরা পাইলটরাই বিমান চালিয়ে থাকে। এখানে ভুলের মাশুল দেওয়ার মতো সুযোগ বা সময় থাকে না বললেই চলে।

যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ২০০ এয়ার শো হয়। আন্তর্জাতিক এয়ার শো কাউন্সিলের সভাপতি জন কুডাহি জানান, ১৯৯১ থেকে ২০০৬ সালের মধ্যে এয়ার শোতে গড়ে প্রতি বছর ৩ দশমিক ৮ জন মানুষের মৃত্যু হতো। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে বর্তমানে এই হার ১ দশমিক ১-এ নেমে এসেছে। এর মধ্যে ২০২৩ ও ২০২৫ সালে আমেরিকায় কোনো এয়ার শো দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদি-আমিরাতে ২৭ মে, আরও যেসব দেশ জানাল ঈদুল আজহার তারিখ

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন হিজরি মাসের চাঁদ দেখা যায়। সে হিসাবে বাংলাদেশে ১৯ মে শুরু হতে পারে জিলহজ মাস, ঈদুল আজহার প্রথম দিন হতে পারে ২৮ মে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। জিলহজ মাসের চাঁদ দেখতে সোমবার (১৮ মে) সন্ধ্যায় বৈঠকে বসবে এ কমিটি।

১৭ ঘণ্টা আগে

সিন্ধু পানি চুক্তি নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের রায় মানবে না ভারত

সিন্ধু পানি চুক্তি নিয়ে নেদারল্যান্ডসের দ্য হেগ-এ অবস্থিত সালিশি আদালত (কোর্ট অব আরবিট্রেশন) সাম্প্রতিক যে রায় দিয়েছে, ভারত মানবে না ভারত। সালিশি আদালতের এই রায়কে ‘বেআইনিভাবে গঠিত’ আদালতের রায় আখ্যা দিয়ে তা ‘বাতিল ও অকার্যকর’ বলে ঘোষণা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০ ঘণ্টা আগে

ট্রাম্পের 'রাজনৈতিক প্রতিহিংসা'র শিকার, লুইজিয়ানা প্রাইমারিতে হারলেন ক্যাসিডি

ক্যাসিডি যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তা সামাজিক মাধ্যমে দেওয়া ট্রাম্পের নিজেরই এক পোস্টে স্পষ্ট হয়েছে। লেটলোকে অভিনন্দন জানানোর পাশাপাশি কাসিডির পরাজয় নিয়ে উষ্মা ও খোঁচা দিয়ে তিনি লিখেছেন, 'যে মানুষটি তাকে নির্বাচিত হতে সাহায্য করেছিল, তার প্রতি ক্যাসিডির এই বেইমানি এখন একটি ইতিহাস হয়ে থাকবে।

২১ ঘণ্টা আগে

পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

রাজনৈতিক টানাপোড়েন ও তীব্র জনঅসন্তোষের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। সুনির্দিষ্ট সময়ে তিনি পদত্যাগ করবেন বলে ইতোমধ্যে ঘনিষ্ঠ সহযোগীদের কাছে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেনতিনি। আজ রোববার কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবা

১ দিন আগে