রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের বৈঠক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৪: ৫১

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ।

শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় এই বৈঠকে তারা মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

ড. ইউনূসকে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব দেওয়ায় প্রশংসা করেন অ্যান্ড্রুজ। এছাড়া, রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করতেও আহ্বান জানান ড. ইউনূস।

বৈঠকে তিনি রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে সর্বাগ্রে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন।

সাক্ষাতের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জানান, রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রধান উপদেষ্টার সফল উদ্যোগটি আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে বলে অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন আসন্ন জাতিসংঘ সম্মেলন দীর্ঘমেয়াদি এই সংকট সমাধানে কার্যকর পথ বের করবে।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য সম্প্রতি আর্থিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ জরুরি সেবা প্রদানে প্রভাব পড়ছে। তিনি অ্যান্ড্রুজকে যথাযথ অর্থায়ন নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

অ্যান্ড্রুজ সংকট সমাধানে বিভিন্ন পক্ষের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি হতাশা প্রকাশ করে বলেন, রাখাইনকে স্থিতিশীল করা এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতিশীল উদ্যোগটি বিদ্বেষমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে।

তবে এই ব্যর্থতার পরও অ্যান্ড্রুজ আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট অংশীদারদের অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত ও টেকসই সমাধান পাওয়া সম্ভব এবং এ ক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্বের ভূমিকা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

টম অ্যান্ড্রুজ আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেকহোল্ডার সংলাপে যোগ দিতে বাংলাদেশে এসেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওই সংলাপের উদ্বোধন করবেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

বৃহস্পতিবার (২ এপ্রিল) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাম বন্ডিকে বরখাস্তের কথা জানান। বন্ডির স্থলাভিষিক্ত হচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। তিনি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন। এ বিষয়ে মার্কিন বিচার বিভাগ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

১৩ ঘণ্টা আগে

ইরানি হামলায় বাহরাইনে অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ক্ষতিগ্রস্ত

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঠিক আগের দিনই (বুধবার, ১ এপ্রিল) আইআরজিসি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল। এ ক্ষেত্রে সম্ভাব্য ‘টার্গেট’ হিসেবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মাইক্রোসফট, গুগল, অ্যাপলের মতো টেক জায়ান্টদের নাম উল্লেখ করে।

১৪ ঘণ্টা আগে

যুদ্ধ করতে নাম লিখিয়েছেন ৭০ লাখ স্বেচ্ছাসেবী: ইরানের স্পিকার

ইরানের স্পিকার বাঘের গালিবাফ বলেন, একটি ‘শক্তিশালী জাতীয় প্রচার’ লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। আগেও আমরা তা করেছি, আবারও করতে প্রস্তুত। আমাদের ঘরে এলে পুরো জাতির মুখোমুখি হতে হবে।’

১৭ ঘণ্টা আগে

হরমুজ ঘিরে অচলাবস্থা নিরসনে ৪০ দেশের জোট, নেতৃত্বে যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ‘সব ধরনের কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ’ পর্যালোচনা করবে। বৈঠকে সভাপতিত্ব করছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

১৭ ঘণ্টা আগে