পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে প্রেস সচিবের মন্তব্য প্রত্যাখ্যান ভারতের

কলকাতা প্রতিনিধি
বাংলাদেশ ও ভারতের পতাকা। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সহিংসতা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস সচিবের বক্তব্যকে ‘অবাঞ্ছিত মন্তব্য’ ও ‘কপট আচরণ’ বলে অভিহিত করেছে। বাংলাদেশ বরং নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোনিবেশ করলে ভালো করবে বলেও উল্লেখ করেছে ভারত।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দিন দশেক আগের সাম্প্রদায়িক সহিংসতায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও দেশটির সরকারি দল বিজেপি ছাড়াও ‘বাংলাদেশি দুষ্কৃতকারী’ জড়িত থাকার অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই অভিযোগ উড়িয়ে দেন।

শফিকুল আলম বলেন, ‘মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।’ পাশাপাশি ভারতে মুসলিমদের ওপর হামলা ও জানমালের ক্ষতি হওয়ার ঘটনায় বাংলাদেশে নিন্দা করছে বলে জানান। তিনি ভারত ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সম্পূর্ণ সুরক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ নিতেও আহ্বান জানান।

প্রেস সচিবের এমন বক্তব্যে শুক্রবার (১৮ এপ্রিল) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, এ মন্তব্য বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে সমান্তরাল করে দেখানোর একটি ছদ্মবেশী ও ছলনাপূর্ণ প্রয়াস, যেখানে এ ধরনের অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জয়সওয়ালের এমন বক্তব্য তুলে ধরা হয়েছে। জয়সওয়াল আরও বলেন, অপ্রয়োজনীয় মন্তব্য করা ও নীতিবোধের প্রদর্শনীর বদলে বাংলাদেশ বরং তাদের নিজ দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোযোগ দিলেই ভালো করবে।

এদিকে মুর্শিদাবাদে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপালকে তার উপদ্রুত এলাকা সফর স্থগিত করার জন্য অনুরোধ করেছেন।

রাজ্য সরকারের প্রতিবেদন, গত ৪ এপ্রিল জঙ্গিপুর থানা এলাকা জুড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়। কিন্তু ৮ এপ্রিল উমরপুরে পাঁচ হাজার জনতা জাতীয় সড়ক অবরোধ করলে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। পুলিশের ওপর ইট, লোহার রড, ধারালো অস্ত্র ও আগুন বোমা দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। সরকারি যানবাহনকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এদিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার জন্য ভারত তাদের স্থলবন্দর ও বিমানবন্দরে পণ্য জটের যুক্তি দেখালেও এ সুবিধা বাতিলের পেছনে যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ দায়ী, সে কথাও স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, আমি মনে করিয়ে দিতে চাই, আমরা ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত পদক্ষেপ করার আগে বাংলাদেশ কী কী সব পদক্ষেপ করেছিল।

জয়সওয়াল বলেন, ভারতের এ সিদ্ধান্তের অধীনে নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্র পড়ছে না। ওই দুই দেশে বাংলাদেশি পণ্য যথারীতি সরবরাহ করা যাবে। ফলে দক্ষিণ এশিয়ায় এর কোনো প্রভাব পড়বে না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

১ কোটি ৪০ লাখ ইরানি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট

দেশের জন্য ১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ইরানি জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ১৪ মিলিয়নের বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গ করতে নিবন্ধন করেছেন। আমিও আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো।

৪ ঘণ্টা আগে

ইরানের সস্তা মিসাইলে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

ইরানের আকাশসীমায় মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-১৫ই ফাইটার জেটটি কাঁধ থেকে ছোড়া তাপ-অনুসন্ধানী (হিট-সিকিং) মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এটি ছিল হাতে বহনযোগ্য একটি শোল্ডার মিসাইল।

৫ ঘণ্টা আগে

ইরানিদের ট্রেন ভ্রমণে ইসরায়েলি সেনাবাহিনীর সতর্কতা

সেনাবাহিনীর ফারসি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় আইডিএফ ইরানের মানুষকে “নিজেদের নিরাপত্তার স্বার্থে” সারা দেশে “ইরান সময় রাত ৯টা পর্যন্ত” ট্রেন ব্যবহার ও ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে।

৭ ঘণ্টা আগে

ন্যাটোতে যুক্তরাষ্ট্রকে ধরে রাখার আশা হারাচ্ছে ইউরোপীয় মিত্ররা

চলমান প্রেক্ষাপটে ন্যাটোকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এই জোটের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। ন্যাটোতে যুক্তরাষ্ট্রকে ধরে রাখা যাবে কি না, তা নিয়েই সন্দিহান হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা।

১৩ ঘণ্টা আগে