ইসরায়েলের সংসদে পশ্চিম তীর দখলের বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিল ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’-এ প্রাথমিক অনুমোদন পেয়েছে। যদিও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর বিরোধিতা করেছেন, তবুও ১২০ আসনের নেসেটে ২৫-২৪ ভোটে বিলটির প্রথম ধাপ পাস হয়। বিলটি আইনে পরিণত হলে পশ্চিম তীর কার্যত ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে।

তবে এই পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধানের পথকে কার্যত বন্ধ করে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

সংবাদমাধ্যমটি জানায়, ১২০ আসনের নেসেটে অনুষ্ঠিত ভোটে ২৫-২৪ ব্যবধানে বিলটির প্রথম ধাপ পাস হয়। এখন এটি আইনে পরিণত হতে আরও তিন দফা ভোটে অনুমোদন পেতে হবে। নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিরোধিতা করলেও সরকার-সমর্থক কয়েকজন জোটসঙ্গী এবং বিরোধী এমপিরা বিলটির পক্ষে ভোট দেন।

নেসেটের বিবৃতিতে বলা হয়েছে, ‘জুদিয়া ও সামারিয়া (অর্থাৎ পশ্চিম তীর) অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা’ করার লক্ষ্যেই এই বিল উত্থাপন করা হয়েছে। প্রাথমিক অনুমোদনের পর এটি আরও আলোচনার জন্য সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে।

এই ভোট অনুষ্ঠিত হয়েছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মাস আগেই ঘোষণা দেন যে ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেওয়া হবে না। একই সময়ে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েল সফর করছেন।

এদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি এক বিবৃতিতে এই ভোটকে ‘বিরোধী দলের রাজনৈতিক উসকানি’ হিসেবে অভিহিত করে বলেছে, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ক্ষতি করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ‘সার্বভৌমত্ব শুধু কথার মাধ্যমে নয়, বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমেই অর্জন সম্ভব।’

বিশ্লেষকদের মতে, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হলে বহু আলোচিত দ্বিরাষ্ট্র সমাধানের পথ কার্যত বন্ধ হয়ে যাবে।

অন্যদিকে, এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নেসেটের ফিলিস্তিনি ভূমি সংযুক্তির এই প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা এক অবিচ্ছেদ্য ভূখণ্ড, যার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই।’

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিল দখলদার ইসরায়েলের উপনিবেশবাদী চেহারাকে আরও স্পষ্ট করে দিয়েছে। পশ্চিম তীর দখলের এই প্রচেষ্টা অবৈধ ও অগ্রহণযোগ্য।’

কাতারও একে ‘ফিলিস্তিনিদের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরায়েলি দখলদার বাহিনীর বসতি স্থাপন ও সম্প্রসারণমূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রত্যাখ্যান করে রিয়াদ।’ জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন, দ্বিরাষ্ট্র সমাধানের পথে প্রতিবন্ধকতা এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারে সরাসরি হস্তক্ষেপ।’

বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সাত লাখেরও বেশি ইসরায়েলি অবৈধভাবে নির্মিত বসতিতে বসবাস করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ ঘোষণা করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পুতিনকে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির

দীর্ঘ সাড়ে চার বছরের যুদ্ধ অবসানে সম্ভাব্য শান্তিচুক্তির রূপরেখা তৈরি করতে ট্রাম্পের দুই বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ শনিবার মস্কো এবং রবিবার কিয়েভ সফর করছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে তাদের পৌঁছানো এবং আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই সাময়িক উদ্যো

৮ ঘণ্টা আগে

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১০, আহত অর্ধশতাধিক

প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আহতদের মধ্যে ৫২ জন সাধারণ নাগরিক এবং ৬ জন সামরিক বাহিনীর সদস্য। তবে ভিয়াচার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতের সংখ্যা ১৫ পর্যন্ত পৌঁছাতে পারে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সামরিক ঘাঁটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

৯ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় চীনের নতুন রূপরেখায় ইরানের সম্মতি

ইরান এর আগেও যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি আঞ্চলিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে নিরাপত্তা ও উন্নয়ন সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। অন্যদিকে, চীনও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, সংলাপ ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের পক্ষে কাজ করে আসছে।

১০ ঘণ্টা আগে

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: জয়সওয়াল

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন হওয়ার কথা। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

২১ ঘণ্টা আগে
Advertisement