আবুধাবিতে বিগ টিকেটে প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশি কাঠমিস্ত্রির বাজিমাত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১: ০২
দুবাইয়ের বিগ টিকেটে আড়াই লাখ দিরহাম পুরস্কার জিতে নেওয়া বাংলাদেশি মহিন। ছবি: গালফ নিউজ

সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকেট গেমে অংশ নিয়ে বাজিমাত করেছেন বাংলাদেশি কাঠমিস্ত্রি মুহাম্মদ মহিন। জীবনে প্রথমবার এই গেমে অংশ নিয়েই তিনি জিতে নিয়েছেন আড়াই লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

রোববার (৭ ডিসেম্বর) এ খবর দিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। খবরে বলা হয়েছে, মুহাম্মদ মহিন সংযুক্ত আরব আমিরাতের আজমানে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করেন।

ইয়াস মেরিনা সার্কিটের আবুধাবির গ্রা প্রিঁতে ফর্মুলা ওয়ান ড্রাইভার থিমে বিগ টিকেট এই গেমের আয়োজন করেছিল। মৌসুমের শেষ রেসে প্রতিদ্বন্দ্বিতা করা চালকদের মধ্য থেকে যেকোনো একজনের নাম বেছে নিতে বলা হয় বিগ টিকেটের গেমে অংশগ্রহণকারীদের। পরে বিগ টিকেট টিম রেসের পাঁচটি নির্দিষ্ট ফিনিশিং পজিশন ঘোষণা করে— ৩, ৬, ১০, ১৩ ও ১৮।

প্রথমবার এই গেমে অংশ নেওয়া মহিন রেসিং বুলসের লিয়াম লসনের নাম বেছে নেন। প্রতিযোগিতায় তিনি ১৮তম স্থান দখল করেন। তাতেই মহিন জিতে নেন আড়াই লাখ দিরহাম পুরস্কার।

‘রেস অ্যান্ড লাক্সারি ইয়ট’ অভিজ্ঞতা প্রচারের অংশ হিসেবে আয়োজিত এ গেমের বিজয়ী মহিন গালফ নিউজকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি ভাবতেই পারিনি জিতব। ১০ বছর ধরে আমি গ্রা প্রিঁ দেখে আসছি। কিন্তু এবারই প্রথম বিগ টিকেটের গেমে অংশ নিলাম, জিতেও গেলাম। এ এক দারুণ অভিজ্ঞতা।’

এদিকে এই গেমের অংশ হিসেবে যে লসনের নাম বেছে নিয়েছিলেন মহিন, তাকে চেনেনই না তিনি। মহিন বলেন, ‘লসনকে আমি চিনি না। তার সম্পর্কে কিছুই জানি না। নাম টানার সময় কী মনে করে তার নামটাই বেছে নিয়েছিলাম।’

প্রথমবারই বিগ টিকেটে অংশ নিয়ে বড় অঙ্কের পুরস্কার জেতায় মহিন বেশ আত্মবিশ্বাসী। সামনে আবারও এই খেলায় অংশ নিতে পারেন জানিয়ে তিনি বলেন, ‘ইয়াস মারিনা সার্কিটে বসে ফর্মুলা ওয়ান রেস দেখছি— এই মুহূর্তটা উপভোগ করছি। জীবনে কখনো ভাবিনি এমন অভিজ্ঞতা হবে। আমি টিকিট কেনা চালিয়ে যাব।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১৬ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

২০ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

২০ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

১ দিন আগে
Advertisement