১০৪% শুল্ক সামাল দিতে পারবে চীন?

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৪: ১০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অসন্তোষ জানালেও পালটা ব্যবস্থা নেয়নি প্রায় কোনো দেশই। ব্যতিক্রম চীন। আগের ২০ শতাংশ শুল্কের পর ট্রাম্প বাড়তি ৩৪ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিলে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে পালটা শুল্ক আরোপের ঘোষণা দেয়। তাতে আরও চটে যান ট্রাম্প। পূর্বঘোষণা অনুযায়ী চীনা পণ্যে আবারও যোগ করে দেন ৫০ শতাংশ শুল্ক।

আজ বুধবার (৯ এপ্রিল) থেকে সারা বিশ্বের জন্যই কার্যকর হবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহার। এ ক্ষেত্রে চীনা পণ্যের ওপর মোট শুল্কহার পড়বে ১০৪ শতাংশ।

গাড়ি, সেমিকন্ডাক্টর, স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো কিছু পণ্যের ওপর তুলনামূলক কম শুল্ক বসানো হলেও চীনের বেশির ভাগ পণ্যের ওপরই এই ১০৪ শতাংশ শুল্কহার কার্যকর হবে।

বিশ্লেষকদের মতে, নতুন এই শুল্কনীতির কারণে চীনকে বড় ধরনের চাপের মুখে পড়তে হবে। এখন তাদের নিজেদের অর্থনীতিকে পুনর্গঠনের দিকে জোর দিতে হবে। পাশাপাশি, বহির্বিশ্বের ভোক্তাদের চেয়ে দেশের অভ্যন্তরীণ ভোক্তাদের ওপর বেশি নির্ভরশীল হতে হবে।

গত ২ এপ্রিল বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিতে নতুন করে শুল্কহার ঘোষণা করেন ট্রাম্প। সে দিন চীনের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হয় ৩৪ শতাংশ। এর আগে মার্চেই চীনা পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ করায় চীনের ওপর শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫৪ শতাংশ। এই শুল্কহার ৯ এপ্রিল থেকে কার্যকরের ঘোষণা দেন ট্রাম্প।

একদিন পরই ৪ এপ্রিল চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেয়, তারা ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে। গুরুত্বপূর্ণ কিছু কাঁচামালের ওপর রপ্তানি নিয়ন্ত্রণও করবে। এ ছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলাও করে দেশটি।

ট্রাম্প ঘোষণা দিয়ে রেখেছিলেন, যদি কোনো দেশ আরোপ করা নতুন শুল্কহারের পালটা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করে, তাহলে তিনি আরও বেশি শুল্ক আরোপ করবেন। সে অনুযায়ীই চীনের পালটা শুল্ক আরোপের ঘোষণায় চীনের ওপর আরও ৫০ শতাংশ বাড়তি শুল্ক যোগ করেছে যুক্তরাষ্ট্র।

চীনের ওপর আরোপ করা ১০৪ শতাংশ শুল্ক প্রসঙ্গে ইউরেশিয়া গ্রুপ কনসালট্যান্সির ড্যান ওয়াং বলেন, বাস্তবতা হলো— ৩৫ শতাংশের বেশি শুল্ক আরোপ করা হলে চীনের ব্যবসাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা দক্ষিণ-পূর্ব এশিয়ায় পণ্য রপ্তানি করে কোনো মুনাফাই করতে পারবে না।

৩৫ শতাংশের বেশি শুল্ককে ‘কেবল প্রতীকী’ হিসেবে ধরা যায় বলে অভিমত ড্যানের। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বৈশ্বিক বাণিজ্যে যদি চীনের প্রবেশ বন্ধ হয়ে যায়, তাহলে দেশটির বার্ষিক প্রায় পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে।

ড্যান ওয়াং আরও বলেন, কোভিডের পর থেকে রপ্তানিই ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। সুতরাং, রপ্তানি কমে গেলে চীনের প্রবৃদ্ধিতে ধাক্কা লাগবে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের টিম ওয়াটারার বলেন, যেহেতু চীনের অর্থনীতি রপ্তানিনির্ভর, তাই এই ১০৪ শতাংশ শুল্ক চীনের জন্য দীর্ঘমেয়াদে টেকসই হবে না।

ওয়াটারার মনে করেন, চীন স্বল্পমেয়াদে এই চাপ সামলাতে পারবে। কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে তাদের অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে, অর্থনীতির ভারসাম্য আনতে হবে।

অক্সফোর্ড ইকোনমিক্স কোম্পানির প্রধান অর্থনীতিবিদ লুইস লু বিবিসিকে বলেন, চীনাদের কাছ থেকে প্রতিশোধ ও পালটা প্রতিশোধের প্রতিক্রিয়াতেই পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে।

সিঙ্গাপুরভিত্তিক এই অর্থনীতিবিদ বলেছেন, চীনের প্রতিশোধমূলক পদক্ষেপগুলো আনুপাতিক হতে পারে। তবে এটাও নির্দেশ করে যে বেইজিং বাণিজ্য আলোচনার দরজা খোলা রেখে চলেছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও বাণিজ্য নিয়ে যুদ্ধে জড়ায় চীন ও যুক্তরাষ্ট্র। এবার ফের দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা বাড়ছেই।

ট্রাম্পের নতুন শুল্কহার ঘোষণায় অবশ্য কেবল চীন নয়, গোটা বিশ্বের অর্থনীতিতেই অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে বিশ্বের বড় বড় কয়েকটি পুঁজিবাজারে দরপতন শঙ্কা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও এশিয়ার পুঁজিবাজারেও ব্যাপক দরপতন দেখা দেয়। এর মধ্যে হংকংয়ের হ্যাং সেং সূচক একদিনেই ১৩ শতাংশ পড়ে গেছে, যা ১৯৯৭ সালের পর সবচেয়ে বড় পতন।

বিবিসি অবলম্বনে

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কা চুক্তিতে নতুন দেশের অন্তর্ভুক্তি এখনই নয়: পাকিস্তান

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন। তিনি জানান, তিন দেশের মধ্যে নিয়মিত বৈঠক, পরামর্শ ও যোগাযোগ চলছে। তবে এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ বা নতুন সদস্য নেওয়ার কোনো আলোচনা নেই।

১৮ ঘণ্টা আগে

সৌদিতে হুতি হামলা: মক্কা চুক্তির আওতায় সামরিক পদক্ষেপ ‘যথাসময়ে’

রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মক্কা চুক্তির আওতায় পাকিস্তান কীভাবে নিজেদের দায়িত্ব পালন করবে— এমন প্রশ্নের জবাবে সাজ্জাদ হায়দার বলেন, ‘এ মুহূর্তে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। সময় এলে আমরা চুক্তির আওতায় পদক্ষেপ নেব।’

১৮ ঘণ্টা আগে

হুতিদের ‘দখলে’ ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর, হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, মোখা দখলের মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালির ওপর হুতিদের প্রভাব আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই প্রণালির কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হুতিরা হামলা চালাচ্ছে।

১৯ ঘণ্টা আগে

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

২০ ঘণ্টা আগে
Advertisement