ডেস্ক, রাজনীতি ডটকম

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মিগুয়েল উরিবে টারবে নির্বাচনি প্রচারের সময় মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। একটি পার্কে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ৩৯ বছর বয়সী এই সিনেটর হামলার শিকার হন। তিনবার গুলিবিদ্ধ হয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৭ জুন) রাজধানী বোগোটায় একটি নির্বাচনি প্রচারে তাকে গুলি করে দুর্বৃত্তরা। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ বছর বয়সী এক সন্দেহভাজন কিশোরকে গ্রেপ্তার করেছে।
অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, বক্তব্য দেওয়ার সময় মিগুয়েলের মাথায় গুলি করা হয়ে। এ সময় আতঙ্কিত হয়ে সবাই পালিয়ে যেতে থাকেন। এএফপি জানিয়েছে, মিগুয়েলের হাঁটু ও মাথায় দুবার গুলি করা হয়েছে। তাকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বোগোটার মেয়র কার্লোস ফার্নান্দো গ্যালান বলেন, মিগুয়েলের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সুস্থ হয়ে ওঠার প্রথম গুরুত্বপূর্ণ সময়ে আছেন।
মিগুয়েলের স্ত্রী মারিয়া ক্লডিয়া তারাজোনা জাতির কাছে তার স্বামীর জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিগুয়েল জীবনের জন্য লড়াই করছেন। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।
মিগুয়েল সেন্ট্রো ডেমোক্রেটিক পার্টির সিনেটর। দলটি এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা কলম্বিয়ার গণতন্ত্র ও স্বাধীনতার জন্য হুমকি।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, হামলার পর পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা অভিযুক্তকে ধাওয়া করেন। সন্দেহভাজন ব্যক্তির পায়ে গুলি লেগেছে।
কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সরকারও এ হামলার নিন্দা জানিয়েছে। সরকারের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার স্পষ্টভাবে এ হামলার নিন্দা জানাচ্ছে। কেবল ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি গণতন্ত্রের বিরুদ্ধেও সহিংস কাজ।

কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি আখ্যা দিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশকে ইঙ্গিত করে তিনি তীব্র আক্রমণ শানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে নতুন করে ‘কমিউনিস্ট হুমকি’ মাথাচাড়া দিয়ে উঠছে এবং এ ধরনের মতাদর্শের সমর্থকরাই ‘১৭৭৬ সালের ৪ জুলাইয়ের শত্রু’।
৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার গভীর রাতে প্রথমবারের মতো খামেনির কফিন জনসাধারণের সামনে আনা হয়। এ সময় হাজারো ইরানি কান্নায় ভেঙে পড়েন। শোকগীতি গাওয়ার সঙ্গে তাল মিলিয়ে তারা দুলতে থাকেন এবং মাথায় আঘাত করতে থাকেন। কফিনের ওপর ফুল ছুড়ে দেওয়া হলে সেগুলো পরে জনতার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে
গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সময় ইরানের পক্ষে প্রতিনিধিত্বারীদের হত্যার ‘ষড়যন্ত্র’ করেছিল ইসরায়েল। আর এ বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। বলেছিল, তেহরান যেন এ পরিকল্পনার বিষয়ে সজাগ থাকে।
১০ ঘণ্টা আগে
যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।
১০ ঘণ্টা আগে