ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের রাজধানী তেহরান থেকে প্রথম দফায় ৩৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। তারা বুধবার ( ২৫ জুন) সন্ধ্যায় তেহরান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন।
বুধবার (২৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তেহরান থেকে প্রথম দফায় আজ সন্ধ্যায় সড়ক পথে ৩৫ জন বাংলাদেশি রওনা দেবেন। এদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী। তারা আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। সেখান থেকে করাচী আসবেন। করাচি থেকে দুবাই হয়ে দেশে ফিরবেন।
সূত্র জানায়, ইরান থেকে প্রথমে সংঘাতের শুরুতে অনেক বাংলাদেশি দেশে ফেরার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এখন সংঘাত থেমে যাওয়ায় অনেকেই ফিরতে আগ্রহী নন। তবে তেহরান থেকে ফিরতে আগ্রহীদের জন্য বাস প্রস্তুত করা হয়েছে। আগ্রহীরা এ বাসযোগে রওনা দিতে পারবেন।
ইরান থেকে দেশে ফেরার জন্য এরই মধ্যেই ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিকে ধাপে ধাপে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন । এরমধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন। ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।
দেশে ফিরতে আগ্রহী সব বাংলাদেশি নাগরিককে তাদের নাম-ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে তাদের এবং বাংলাদেশে তাদের স্বজনদের দূতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইনগুলোতে (ওয়াটসঅ্যাপসহ) সরাসরি যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল। ইরানের নিরাপত্তা বাহিনীও এখন বিমানটির ক্রু'কে খুঁজে পেতে তল্লাশি চালাচ্ছে বলেন দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা।
১০ ঘণ্টা আগে
আবার এই সপ্তাহেই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যেকার সংঘাত নিরসনে পাঁচ-দফা শান্তি পরিকল্পনার জন্য চীনের সমর্থন চাইতে বেইজিংয়ে গেছেন।
১১ ঘণ্টা আগে