ফিলিস্তিনপন্থি স্টিকার লাগানোয় ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ১২

রাজস্থানের আজমিরে বিভিন্ন জনসমাগমস্থলে ইসরায়েলের বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোর ঘটনায় এক ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে রাজনৈতিক কার্যকলাপে জড়ানোর অভিযোগে তাদের ভিসা বাতিল করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, লুইস গ্যাব্রিয়েল ডি ও তার বান্ধবী অনুশি এমা ক্রিস্টিন পর্যটক ভিসায় ভারতে আসেন এবং পুষ্করে অবস্থান করছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা বিভাগ তথ্য পায়, তারা আজমিরের বিভিন্ন স্থানে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলবিরোধী স্টিকার লাগানোর সঙ্গে জড়িত।

গোয়েন্দা বিভাগ সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের তথ্য যাচাই করে অভিযুক্তদের শনাক্ত করে এবং বিষয়টিকে গুরুতর বিবেচনায় জেলা পুলিশকে অবহিত করে। পরে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (সিআইডি) রাজেশ মীনার নেতৃত্বে একটি দল ওই দুই ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পর্যটক ভিসায় ভারতে এসে রাজনৈতিক কার্যকলাপে অংশ নিয়েছিলেন, যা ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। এরপর জেলা পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট স্টিকারগুলো সরিয়ে ফেলা হয়।

অভিবাসন ও বিদেশি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দুই ব্রিটিশ নাগরিকের ভিসা বাতিল করা হয় এবং তাঁদের ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ দেওয়া হয়। ওই নোটিশের মাধ্যমে তাদের দ্রুত ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ঘটনায় বিদেশি নাগরিকদের আটক করা হতে পারে এবং প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে নির্বাসন প্রক্রিয়া শুরু করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে তাঁদের ব্ল্যাকলিস্টও করা হতে পারে। পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শগত কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্পষ্ট করেছে প্রশাসন।

এদিকে, চলতি ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফরে যেতে পারেন বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সফর বাস্তবায়িত হলে ভারত ও ইসরায়েলের মধ্যে দ্রুত সম্প্রসারিত কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে।

বিশেষ করে এমন এক সময়ে এই সফরের সম্ভাবনা দেখা দিয়েছে, যখন পশ্চিম এশিয়ায় তীব্র ভূরাজনৈতিক পরিবর্তন চলছে এবং প্রতিরক্ষা, প্রযুক্তি, নিরাপত্তা, বাণিজ্য ও উদ্ভাবন খাতে ভারত–ইসরায়েল সহযোগিতা ক্রমেই বাড়ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে লেবাননে যুদ্ধের ‘স্থায়ী অবসান’ চান প্রেসিডেন্ট জোসেফ

লেবাননের প্রেসিডেন্ট বলেন, এই সমঝোতা যেন কেবল কূটনৈতিক নথিতে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপে পরিণত হয়। এই সমঝোতায় যেন সহিংসতার চক্র শেষ হয়ে দেশটিতে শান্তি, নিরাপত্তা ও পুনর্গঠনের নতুন অধ্যায় শুরু হয়।

১৫ ঘণ্টা আগে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই সঙ্গে গেমিং প্ল্যাটফর্ম ও লাইভস্ট্রিমিং সেবার ওপরও নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা জানিয়েছে তার সরকার। প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর এ পদক্ষেপকে বিশ্বের সবচ

১৭ ঘণ্টা আগে

লেবানন-সিরিয়া-গাজা ছাড়বে না ইসরায়েলি বাহিনী: প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবানন, সিরিয়া ও গাজা উপত্যকায় গড়ে তোলা তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ছাড়বে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি ঘোষণা দিয়েছেন, আইডিএফ ‘অনির্দিষ্টকালের জন্য’ এসব অঞ্চলে অবস্থান করবে।

১৯ ঘণ্টা আগে

জন্মদিনে হোয়াইট হাউজে ‘খাঁচাবদ্ধ লড়াই’য়ের আয়োজন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ৮১তম জন্মদিন উদ্‌যাপন করলেন এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে। রোববার (১৪ জুন) ইরানের সঙ্গে বহুল আলোচিত একটি শান্তি চুক্তির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি হোয়াইট হাউজের লনে একটি পেশাদার ‘কেজ ফাইট’ বা খাঁচাবদ্ধ মল্লযুদ্ধ প্রতিযোগিতার আয়োজন করেন।

১৯ ঘণ্টা আগে