ডেস্ক, রাজনীতি ডটকম

বহুল আলোচিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি কেলেঙ্কারি–সংক্রান্ত আরও একটি দুর্নীতির মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ৭২ বছর বয়সী নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করেছেন আদালত। শুক্রবার (২৬ ডিসেম্বর) কুয়ালালামপুর হাইকোর্ট এ রায় দেন।
এটি নাজিবের বিরুদ্ধে ১এমডিবি কেলেঙ্কারি সংশ্লিষ্ট দ্বিতীয় গুরুত্বপূর্ণ মামলার রায়। প্রায় সাত বছর ধরে চলা এই বিচারিক প্রক্রিয়ায় নাজিবসহ মোট ৭৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। মামলাটি দীর্ঘসূত্রতা ও জটিলতার কারণে দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
নাজিব রাজাকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের চারটি এবং অর্থ পাচারের ২১টি অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, তিনি ১এমডিবি তহবিল থেকে প্রায় ২২০ কোটি মালয়েশীয় রিঙ্গিত (প্রায় ৫৩ কোটি ৯০ লাখ ডলার) অবৈধভাবে স্থানান্তর করেছেন।
রাষ্ট্রপক্ষ জানায়, এক দশকেরও বেশি আগে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং ১এমডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান থাকার সময় নাজিব নিজের ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে বিপুল অর্থ ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে সরিয়ে নেন।
এর আগে ২০২০ সালে ১এমডিবির প্রায় ৯৯ লাখ ডলার আত্মসাতের দায়ে নাজিব রাজাক দোষী সাব্যস্ত হন। ওই মামলায় তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২২ সাল থেকে তার সাজার মেয়াদ শুরু হয়। পরবর্তীতে আদালতের আদেশে সাজা কমিয়ে ছয় বছর করা হয়।
উল্লেখ্য, এটি নাজিবের বিরুদ্ধে চলমান মামলাগুলোর মধ্যে দ্বিতীয় মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা। সরাসরি ১এমডিবি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বড় অঙ্কের অর্থ জড়িত থাকায় এটিকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নটিংহাম বিশ্ববিদ্যালয়ের এশিয়া রিসার্চ ইনস্টিটিউটের মালয়েশিয়ার সম্মানসূচক গবেষণা সহযোগী ব্রিজেট ওয়েলশ বলেন, মামলাটিতে একাধিকবার বিলম্ব হয়েছে এবং বিষয়টি বোঝা ছিল বেশ জটিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি আরও বলেন, এসব আর্থিক অপরাধ ছিল বহুস্তরবিশিষ্ট এবং পুরো বিচারিক প্রক্রিয়াটি ছিল দীর্ঘ ও বিস্তৃত।

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগে
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ
১৬ ঘণ্টা আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
১৮ ঘণ্টা আগে
এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।
১৮ ঘণ্টা আগে