ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না ইরান এবং যেকোনো মুহূর্তে দেশ দুটির মধ্যে আবারও লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
তিনি বলেন, ‘ওয়াশিংটন যেকোনো মুহূর্তে আবারও হামলা চালাতে পারে। তবে তা মোকাবিলায় মাঠে প্রস্তুত আছে ইরানের সেনারা।’ এ সময় তিনি হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে বোকামি ও মূর্খতার সামিল বলেও মন্তব্য করেন।
রোববার (১৯ এপ্রিল) ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন। চলমান যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি অবরোধ নিয়ে ওয়াশিংটনের সিদ্ধান্তের বিপরীতে ইরানি সেনারা যেকোনো হামলা মোকাবিলায় প্রস্তুত আছে বলেও তিনি জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও এ যুদ্ধ বন্ধ করা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই তার এ মন্তব্য সামনে এল।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার তারিখ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। বলেন, বেশ কিছু ইস্যুতে পরিকল্পনা ঠিক না হওয়া পর্যন্ত তারিখ নির্ধারণ করা যাবে না।
অপরদিকে, ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় জানিয়েছে, তেহরান যুদ্ধের চূড়ান্ত অবসান এবং এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
১৭ ঘণ্টা আগে
এবারের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) সামনে রেখে পরিবহন ও লজিস্টিকস খাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। বিমান, সড়ক, রেল ও নৌ— সব ধরনের পরিবহন ব্যবস্থাকে সমন্বিত করে হজযাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা হবে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (১৮ এপ্রিল) গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
১৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি ঘিরে ফের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ করার সিদ্ধান্তের পর অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ গোলাগুলির শিকার হয়েছে বলে জানা গেছে।
২০ ঘণ্টা আগে
ইরানি গণমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান থেকে যাতায়াতকারী জাহাজগুলোর পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে না দিচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালিতে এই কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।
১ দিন আগে