আরও এক ভূমিকম্পের আঘাত, নিহত ২২০০ ছাড়াল আফগানিস্তানে

ডেস্ক, রাজনীতি ডটকম
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের একটি গ্রাম। ছবি: সংগৃহীত

ভূমিকম্পের প্রকোপ থেকে নিস্তার পাচ্ছে না আফগানিস্তান। এবার পাঁচ দিনে তৃতীয় একটু ভূমিকম্প আঘাত করেছে দেশটিতে। এ ভূমিকম্পে পাকিস্তান সীমান্তের কাছের শিওয়া জেলার বারকাশকত এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

নতুন এ ভূমিকম্পে হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি। তবে আগের দুই ভূমিকম্প মিলিয়ে নিহতের সংখ্যা দুই হাজার ২০৫ জন। আরও অন্তত তিন হাজার ৬৪০ জন আহত হয়েছেন।

বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্প আঘাত হানার পর আফগানিস্তানের মানবিক বিপর্যয় মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা বাড়াতে দেশটির শাসকগোষ্ঠী তালেবানের পাশাপাশি একাধিক দাতা সংস্থাও কাতর অনুরোধ জানিয়েছে।

বৃহস্পতিবার, (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৫৬ মিনিটে আফগানিস্তানের দক্ষিণপূর্বে তৃতীয় এই ভূমিকম্পটি আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২। অন্য এক খবরে অবশ্য ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬ বলে জানানো হয়েছে।

আফগানিস্তানের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে গত রোববার। একদিন পর মঙ্গলবার আরও এক ভূমিকম্প আঘাত করে। রোববারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এরই মধ্যে দুই হাজার ২০০ ছাড়িয়েছে।

নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নাকিবুল্লাহ রাহিমি জানান, বৃহস্পতিবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান সীমান্তের কাছের শিওয়া জেলায়। প্রাথমিকভাবে বারকাশকত এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আগের দুই ভূমিকম্পে কুনার ও নানগারহার প্রদেশের অনেক গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়েছে। বেঁচে যাওয়া অনেকেই এখন আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ নেই বলে জানিয়েছে দাতা সংস্থাগুলো।

জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা আফগানিস্তানে জরুরি ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসা ও আশ্রয় সরঞ্জাম পাঠানোর তাগাদা দিয়েছে। এখন পর্যন্ত ছয় হাজার ৭০০-র বেশি বাড়িঘর ধ্বংসের খবর দিয়েছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) জানিয়েছে, বিস্তৃত অঞ্চলজুড়ে মানবিক ত্রাণ সহায়তার চাহিদা দ্রুত বাড়ছে। প্রাথমিক হিসাবে ৮৪ হাজার মানুষ সরাসরি ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানিয়েছে তারা।

কুনারের ক্ষতিগ্রস্ত কিছু গ্রামে হতাহতের সংখ্যা মোট বাসিন্দাদের দুই-তৃতীয়াংশ, সেসব এলাকার ৯৮ শতাংশ বাড়িঘরই হয় পুরো ধসে পড়েছে, না হয় আংশিক ক্ষতিগ্রস্ত, বলেছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড।

স্বজনদের খুঁজে পেতে মরিয়া অনেকেই খালি হাতে ধ্বংসস্তূপ ঘাঁটছেন। মৃতদেহ পেলে কোনো রকমে তৈরি খাটিয়ায় তা বহন করে নিজ হাতে খোঁড়া কবরে সমাধিস্থ করছেন। আর অপেক্ষা করছেন ত্রাণের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অন্তত ৩০ লাখ ডলারের অর্থঘাটতি রয়েছে। ওষুধ, ট্রমা কিট আর জরুরি সরঞ্জামের প্রবাহ সচল রাখতে এই অর্থ এখন খুবই জরুরি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, তাদের হাতে ত্রাণ রয়েছে মাত্র চার সপ্তাহের জন্য।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণে যেসব প্রশ্নের উত্তর মেলেনি

ভাষণে ইরানের বিরুদ্ধে আগের মতোই হুমকি ছিল, যার মধ্যে দেশটিকে ‘বোমা মেরে পাথর যুগে ফেরত পাঠানো’র অঙ্গীকারের পুনরাবৃত্তিও ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টগুলো থেকে যদি কেউ অংশবিশেষ কপি-পেস্ট করতেন, তাহলেও জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণ থেকে খুব বেশি আলাদা লাগত না

৯ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।

১১ ঘণ্টা আগে

হরমুজ অবরোধ: পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিক

বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ এবং এতে থাকা প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। জাহাজগুলোর মধ্যে ৩২০টিরও বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে।

১৩ ঘণ্টা আগে

বাগদাদে মার্কিন দূতাবাসে যেকোনো সময় হামলা, সতর্কতা জারি

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্র

১৫ ঘণ্টা আগে