পূর্ব ইউক্রেনের রুশ হামলায় নিহত ১০

ডেস্ক, রাজনীতি ডটকম

পূর্ব ইউক্রেনের কস্টিয়ান্তিনিভকা শহরের একটি সুপারমার্কেটে রুশ হামলায় অন্তত ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) এই হামলা হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগো ক্লিমেঙ্কো হতাহতের তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইগর ক্লিমেঙ্কো টেলিগ্রামে প্রকাশিত একটি পোস্টে জানান, ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। তিনি ধ্বংসপ্রাপ্ত ভবনের ওপর অগ্নি নির্বাপকের কাজের ছবি প্রকাশ করেছেন।

এএফপির সাংবাদিকরা পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে দ্বিতীয় দফা হামলার সতর্কবার্তা পেয়েছেন এবং শহরের আশপাশের এলাকা থেকে মানুষজন পালিয়ে যেতে দেখেছেন।

শহরটি রুশ সেনার অবস্থান থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে প্রায় প্রতিদিন হামলা হয়।

বহু এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছিল এবং পুলিশ আশপাশের সড়কগুলো ঘিরে রেখেছে। ড্রোন ও কামানের হামলার আওয়াজও শোনা যাচ্ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, এই সন্ত্রাসের জন্য রাশিয়াকে দায়ী করা হবে।

ডনেস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন, রুশবাহিনী শহরটিতে কামান দিয়ে গোলাবর্ষণ করেছে।

ফিলাশকিন আরও জানান, হামলার একদিন আগে একই শহরে দুই বেসামরিক নাগরিক নিহত হন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১৯ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১৯ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

২০ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

২১ ঘণ্টা আগে