ইরান যুদ্ধ ইস্যুতে বিরোধ, জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মে ২০২৬, ১৩: ১২
জার্মানির হোহেনফেলসে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে ‘কম্বাইন্ড রিজলভ’ মহড়ায় অংশ নেওয়া কিছু সামরিক যান। ছবি: রয়টার্স

ইরান যুদ্ধ ঘিরে ইউরোপের সঙ্গে মতবিরোধ বাড়তে থাকার প্রেক্ষাপটে সামরিক জোট ন্যাটোর সদস্যদেশ জার্মানি থেকে প্রায় ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ ঘোষণা দেয়। শনিবার (২ মে) রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বাগ্‌বিতণ্ডার পরপরই ট্রাম্প দেশটি থেকে সেনা কমানোর হুমকি দিয়েছিলেন। গত সোমবার মের্ৎস বলেছিলেন, দুই মাসের এ যুদ্ধ থামানোর আলোচনা চালাতে গিয়ে ইরানিদের কাছে ‘অপদস্থ’ হচ্ছে যুক্তরাষ্ট্র। এ যুদ্ধ থেকে বের হতে যুক্তরাষ্ট্র কোন কৌশল নেওয়ার কথা ভাবছে, তা তিনি বুঝতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের মন্তব্যকে ‘ভুল ও অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করে বলেন, ‘এ ধরনের অসহযোগিতামূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট যথাযথ পদক্ষেপ নিচ্ছেন।’

পেন্টাগন জানায়, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। বর্তমানে জার্মানিতে প্রায় ৩৫ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি।

কর্মকর্তারা জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইউরোপে মার্কিন সেনাসংখ্যা আবার প্রায় ২০২২ সালের আগের অবস্থায় নেমে আসবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর এই সংখ্যা বাড়ানো হয়েছিল।

ট্রাম্প প্রশাসনের মতে, ইউরোপের দেশগুলোকেই নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি নিতে হবে। পাশাপাশি, মিত্র দেশগুলোকে ‘অবিশ্বস্ত’ মনে হলে কঠোর পদক্ষেপ নিতে ওয়াশিংটন প্রস্তুত— এ বার্তাও স্পষ্ট করা হয়েছে।

এদিকে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ই–মেইলের ভিত্তিতে গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনা করছে ওয়াশিংটন। এর মধ্যে স্পেনকে ন্যাটো থেকে সাময়িকভাবে বাদ দেওয়া এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুতে যুক্তরাজ্যের প্রতি সমর্থন পুনর্বিবেচনার মতো পদক্ষেপও রয়েছে।

ভবিষ্যতে ইউরোপের অন্য দেশ থেকেও সেনা প্রত্যাহার করা হবে কি না— তা এখনো নিশ্চিত নয়। ইতালি ও স্পেন থেকে সেনা সরানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘সম্ভবত’।

স্পেন ইস্যুতেও উত্তেজনা বাড়ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে হামলার জন্য স্পেন যদি তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে না দেয়, তাহলে দেশটির ওপর পূর্ণ বাণিজ্য অবরোধ আরোপ করা হতে পারে। স্পেনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি সামরিক ঘাঁটি রয়েছে— নেভাল স্টেশন রোটা ও মোরন বিমানঘাঁটি।

এ ছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। ইরান যুদ্ধ ও পোপ পোপ লিওকে ঘিরে ট্রাম্পের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন মেলোনি। জবাবে ট্রাম্প অভিযোগ করেন, মেলোনি ‘সাহস হারিয়েছেন’ এবং ওয়াশিংটনকে হতাশ করেছেন।

এদিকে, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়েও উত্তেজনা বাড়ছে। ন্যাটো মিত্ররা সেখানে নৌবাহিনী না পাঠানোয় তাদের সমালোচনা করেছেন ট্রাম্প। ইরান এই প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

রাজনীতি/আইআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কা চুক্তিতে নতুন দেশের অন্তর্ভুক্তি এখনই নয়: পাকিস্তান

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন। তিনি জানান, তিন দেশের মধ্যে নিয়মিত বৈঠক, পরামর্শ ও যোগাযোগ চলছে। তবে এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ বা নতুন সদস্য নেওয়ার কোনো আলোচনা নেই।

১৮ ঘণ্টা আগে

সৌদিতে হুতি হামলা: মক্কা চুক্তির আওতায় সামরিক পদক্ষেপ ‘যথাসময়ে’

রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মক্কা চুক্তির আওতায় পাকিস্তান কীভাবে নিজেদের দায়িত্ব পালন করবে— এমন প্রশ্নের জবাবে সাজ্জাদ হায়দার বলেন, ‘এ মুহূর্তে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। সময় এলে আমরা চুক্তির আওতায় পদক্ষেপ নেব।’

১৮ ঘণ্টা আগে

হুতিদের ‘দখলে’ ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর, হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, মোখা দখলের মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালির ওপর হুতিদের প্রভাব আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই প্রণালির কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হুতিরা হামলা চালাচ্ছে।

১৯ ঘণ্টা আগে

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

২০ ঘণ্টা আগে
Advertisement