ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রথম ছয়দিনেই ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইনপ্রণেতাদের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও এনবিসি জানিয়েছে, গত মঙ্গলবার (১০ মার্চ) কংগ্রেসের আইনপ্রণেতাদের কাছে যুদ্ধের খরচ সম্পর্কে জানানো হয়। যদিও এই খরচের মধ্যে আরও অনেক খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। যারমধ্যে আছে মধ্যপ্রাচ্যে সেনা ও যুদ্ধ সরঞ্জাম জড়ো করার বিষয়টি। মানে মোট খরচ আরও অনেক বেশি।
প্রতিবেদন অনুযায়ী, এই খরচের মধ্যে সংঘাত সংশ্লিষ্ট আরও অনেক খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। যার মধ্যে হলো ইরানে হামলার আগে সামরিক সরঞ্জাম ও জনবল মোতায়েনের প্রস্তুতিমূলক খরচ। ফলে প্রকৃত খরচের পরিমাণ উল্লেখযোগ্যভাবে আরও বেশি হবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে ইরান যুদ্ধ বৃহস্পতিবার (১২ মার্চ) ১৩তম দিনে গড়িয়েছে। ইরানজুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাশাপাশি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দেশটির সামরিক তদন্তকারীরা ধারণা করছেন এই হামলার পেছনে মার্কিন বাহিনীই দায়ী হতে পারে। তবে পেন্টাগন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে।
১৪ ঘণ্টা আগে
‘কর্তৃপক্ষ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং সব বাসিন্দা নিরাপদ রয়েছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’ তবে ড্রোনটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে ওই পোস্টে কিছু উল্লেখ করা হয়নি।
১৪ ঘণ্টা আগে
বুধবার (১১ মার্চ) ছিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের দ্বাদশ দিন। আগের ১১ দিনের মতোই এ দিনই উভয় পক্ষই হামলা-পালটা হামলা অব্যাহত রেখেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ১২ দিনে এসেও দুপক্ষের কেউই কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ বলেই জানিয়েছে।
১ দিন আগে
পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে পরপর তিনটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটায় বেশিরভাগ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে