‘মতাদর্শিক বিভাজন থাকবে না, ছাত্রদের দল হবে মধ্যমপন্থি’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার স্বৈরাচার পতন দিবসে জাতীয় নাগরিক কমিটির আলোচনায় বক্তৃতা করেন আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী (বাঁ থেকে দ্বিতীয়)। ছবি: ফোকাস বাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চলছে, তা সামাজিক ঐক্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

তিনি বলেন, ‘আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা হবে মধ্যমপন্থি। দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শভিত্তিক বিভাজন থাকবে না। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে।’

স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তৃতা করতে গিয়ে এ কথা বলেন তিনি। জাতীয় নাগরিক কমিটি এই আলোচনা সভা আয়োজন করে।

বক্তৃতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আহ্বান জানান নাসিরুদ্দীন পাটোয়ারী। বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা না হলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। এ জন্য সরকার, বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক দলগুলোকে বলব, দোসরদের প্রতি দয়া দেখাবেন না।

সরকারের উদ্দেশে নাগরিক কমিটির এই আহ্বায়ক বলেন, আওয়ামী লীগকে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত তাদের নিবন্ধন বাতিল করুন। কারণ খুনি হাসিনার বিচার ও আওয়ামী লীগের ব্যানার— এই দুটির সমাধান যদি আগামী নির্বাচনের আগে আমরা না করতে পারি, তাহলে মানুষগুলো শহিদ হয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশে ফেরার কোনো পথ থাকবে না।

আওয়ামী লীগের বিচারের দাবি করে নাসির বলেন, আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। এই আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতেই হবে।

ট্যাগিংয়ের মাধ্যমে এখনো বিভেদের রাজনীতি চলছে অভিযোগ করে তিনি বলেন, এটি রুখে দিতে প্রয়োজন রাজনৈতিক ও সামাজিক ঐক্য।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলে ঢুকবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে। এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

৫ দিন আগে

ইনুর রায় প্রত্যাখ্যান, রাজনৈতিক প্রতিবাদের ঘোষণা জাসদের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একই সঙ্গে রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

৬ দিন আগে

‘নিষেধাজ্ঞা থাকাকালে কোনো নামেই রাজনীতি করতে পারবে না আ.লীগ’

ডা. জাহেদ উর রহমান বলেন ‘আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন তারা কোনো নামেই রাজনীতি করতে পারবে না।’ আদালতে সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

৬ দিন আগে

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, আনা হয়েছে ঢামেক হাসপাতালে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

৭ দিন আগে