ডেস্ক, রাজনীতি ডটকম

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে দুর্দান্ত সাফল্য পেয়েছেন বাংলাদেশের ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা।
শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে তিনি দেশের জন্য পদক জিতেছেন। ৫৩ কেজি ওজন শ্রেণিতে মারজিয়া বাংলাদেশকে একাই তিনটি ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন।
শনিবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫৩ কেজি ওজন শ্রেণিতে মারজিয়া প্রথমে স্ন্যাচে ৭২ কেজি ওজন তোলেন। এরপর ক্লিন অ্যান্ড জার্কে ৯১ কেজি ওজন তুলতে সক্ষম হন। দুই লিফট মিলিয়ে তার মোট ওজন দাঁড়ায় ১৬৩ কেজি। তাতে প্রতিটি বিভাগেই তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি।
এই শ্রেণিতে প্রতিযোগিতা করেন আটজন নারী ভারোত্তোলক। ইভেন্টে মোট ১৮৮ কেজি ওজন তুলে স্বর্ণ জেতেন তুরস্কের জানসেল ওজকেন। আর রৌপ্য জিতেছেন ইন্দোনেশিয়ার বাসিলিয়া, ১৭৪ কেজি ওজন তোলেন তিনি।
বাংলাদেশ থেকে একইদিনে আরও দুই ভারোত্তোলক অংশ নেন। ৪৮ কেজি বিভাগে মোসাম্মত বৃষ্টি পঞ্চম স্থান ও ৬০ কেজি বিভাগে আশিকুর রহমান ষষ্ঠ স্থান অর্জন করেন।
এর আগে ২০২২ সালে তুরস্কে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারি থেকে একটি রূপা ও দুটি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ এবং ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত আসরে শুটিং থেকে একটি করে সোনা, রূপা ও ব্রোঞ্জ এবং রেসলিংয়ে একটি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।
ইসলামিক সলিডারিটি গেমসের এবারের আসরে ৫৭ দেশের প্রায় ৩ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে ১০টি খেলায় অংশ নিচ্ছেন মোট ৩৬ জন অ্যাথলেট।

শেষ উইকেট হিসেবে নাথান লায়নকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও তাতে কোনো লাভ হয়নি তার। লায়নকে ফিরিয়ে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেন মিরাজ।
১২ ঘণ্টা আগে
১৫৩ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীলতার পাশাপাশি টেলএন্ডারদের দৃঢ়তায় সে লিড থামে ২২৮ রানে। এরপর আবার হাসান মাহমুদের তোপে দুই ওপেনার সাজঘরে৷ পরে তাইজুল ইসলাম আর মিরাজ যথাক্রমে মারনাস লাবুশেন আর স্টিভেন স্মিথের উইকেট তুলে নিলে বাংলাদেশের হাসিটা চওড়া হয়েছে।
১ দিন আগে
৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টার মধ্যে হাসান ও তাইজুল আউট হন। হাসানকে এলবিডব্লিউ করেন জশ হ্যাজলউড। তাইজুল তার বলেই ক্যামেরন গ্রিনের ক্যাচ হন। তারপর তাসকিন ও মিরাজ দ্বিতীয় সেশন পর্যন্ত জুটিকে টেনে নেন। প্রথম সেশনে ৬৬ রান তোলে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে।
১ দিন আগে
শুক্রবার (১৪ আগস্ট) ডারউইনে দ্বিতীয় দিনের শুরুতেই তানজিদ আর মুমিনুল হক দেখেশুনে শুরু করেছিলেন। প্রথম দুই সেশনেই ছিল বাংলাদেশি ব্যাটারদের দাপ এরপর নতুন বল হাতে তুলে নিয়ে অজি বোলাররা ১১ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেন। পরে মিরাজ-হাসানের দৃঢ়তায় ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা।
২ দিন আগে