দুয়ারে বিশ্বকাপ, দেশে বসে খেলা দেখবেন কীভাবে

ক্রীড়া প্রতিবেদক
(বাঁ থেকে) স্পেনের লামিনে ইয়ামাল, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও ব্রাজিলের নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল ২০২৬। বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসর। চার বছর পর পর ফিরে আসা এই আসর নিয়ে ফুটবলপ্রেমীদের বাড়তি উত্তেজনা স্বাভাবিক। বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ বাকি থাকায় সে উত্তেজনার পারদ এখন ঊর্ধ্বমুখী। কিন্তু যে আসর ঘিরে এত জল্পনা-কল্পনা, দেশে বসে সেই ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো দেখবেন কীভাবে?

বাংলাদেশে বসে এবারের বিশ্বকাপ ফুটবল দেখা নিয়ে অনিশ্চয়তা ছিল শুরু থেকেই। টেলিভিশনের পর্দায় সে খেলা দেখার অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে ডিজিটাল মাধ্যম তথা ওটিটিতে দেশে বসেই খেলা দেখার নিশ্চয়তা মিলেছে।

মোবাইল অপারেটর বাংলালিংক জানিয়েছে, তারা ২০২৬ ফুটবল বিশ্বকাপ লাইভ সম্প্রচারের ডিজিটাল স্বত্ব অর্জন করেছে। এর ফলে বাংলালিংকের ভিডিও স্ট্রিমিং ও ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’ অ্যাপের মাধ্যমে দেশের দর্শকরা উপভোগ করতে পারবেন বিশ্বকাপের সব ম্যাচ।

বাংলালিংক জানিয়েছে, টফি অ্যাপের মাধ্যমে খেলা দেখতে হলে ব্যবহারকারীদের নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজ নিতে হবে বা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তবে সে প্যাকেজ বা সাবস্ক্রিপশন ফি নিয়ে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। শিগগিরই এসব তথ্য জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলালিংক।

টিভিতে বিশ্বকাপ দেখার সুযোগ মিলবে?

সিঙ্গাপুরের স্প্রিংবক পিটিই লিমিটেড বাংলাদেশে এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব পেয়েছিল। তবে তারা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের কাছেই সেই স্বত্ব বিক্রি করতে পারেনি। শেষ পর্যন্ত তারা স্বত্ব ছেড়েও দিয়েছে। ফলে এখন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত বিটিভিসহ দেশের কোনো টেলিভিশন চ্যানেলেরই এখন পর্যন্ত বিশ্বকাপ সম্প্রচারের সুযোগ নেই।

এর মধ্যে খবর মিলেছে, বিটিভির সঙ্গে যোগাযোগ চলছে ফিফার। দুপক্ষের মধ্যে কথাবার্তা ইতিবাচকভাবে অনেকদূরই এগিয়েছে। বিশ্বকাপ শুরুর আগে বাকি যে এক সপ্তাহ সময় আছে, তার মধ্যে শেষ পর্যন্ত বিটিভি-ফিফা চুক্তি হয়ে গেলে আর দেশে বসে টিভির পর্দাতেও বিশ্বকাপ দেখার আনন্দ মিস হবে না।

আগামী ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। এর স্বাগতিক দেশ তিনটি— মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এক মাস আট দিস পর ১৯ জুলাই হবে ফাইনাল ম্যাচ।

এবারই প্রথম ফুটবল ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৪৮টি দল অংশ নিচ্ছে বিশ্বকাপে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ছাড়া ফুটবলে সুপরিচিত প্রায় সব দেশই জায়গা পেয়েছে বিশ্বকাপে। মেসি-রোনালদো-নেইমারদের ঝলকানিতে মাতোয়ারা বিশ্বকাপ দেখার জন্যই এখন অপেক্ষা সারা বিশ্বের।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ক্র্যাম্পে মাঠের বাইরে লিটন, হৃদয়ের ফিফটি

তাওহীদ হৃদয়কে নিয়ে শতরানের জুটির দিকে এগিয়ে যাচ্ছিলেন লিটন দাস। তবে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না, বোঝাই যাচ্ছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিচ্ছিলেন। কয়েকবার ফিজিওকেও আসতে হলো মাঠে। শেষ পর্যন্ত আর পারলেন না। ৭৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকা অবস্থায় মাঠ ছাড়লেন ফিজিওর সঙ্গে।

১১ ঘণ্টা আগে

লিটন-হৃদয়ের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আগের ম্যাচে মাথায় আঘাত পেলে এ ম্যাচে মাঠে নামেননি। তার বদলে দলে এসেছেন শেখ মেহেদি। তরুণ পেসার নাহিদ রানাকেও এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় দলে এসেছেন শরিফুল ইসলাম। অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত।

১২ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের হাতছানি, ইতিহাসের সামনে বাংলাদেশ

মিরপুরে রোববার (১৪ জুন) সকাল ১১টায় মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরই মধ্যে দুই ম্যাচ জিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে নতুন লক্ষ্য— অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা।

১৬ ঘণ্টা আগে

হেক্সা মিশনের শুরুতেই হোঁচট, মরক্কোর কাছে জয় হাতছাড়া ব্রাজিলের

ম্যাচের আগে কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট ছিল ব্রাজিল। তবে মাঠের খেলায় শুরু থেকে সেই আধিপত্যের ছিটেফোঁটাও দেখা যায়নি। বরং আগ্রাসী ফুটবল খেলে ব্রাজিলকে চাপে ফেলে দেয় মরক্কো। দ্রুতগতির আক্রমণ, হাই প্রেসিং এবং বল দখলের লড়াইয়ে আফ্রিকার দলটি প্রথমার্ধের বড় সময় জুড়েই এগিয়ে ছিল।

১৭ ঘণ্টা আগে