১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের আয়োজন করবে বাংলাদেশ। টুর্নামেন্টটি আগামী ৪ নভেম্বর শুরু হবে এবং ১৭ নভেম্বর ফাইনালের মাধ্যমে শেষ হবে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।

মঙ্গলবার (২১ জুলাই) এ সিদ্ধান্ত নিশ্চিত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

দুই বছর বিরতির পর ২০২৫ সালে আসরটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি। সাম্প্রতিক সাফ সভায় সেই জটিলতার সমাধান হয়।

আসরের আনুষ্ঠানিক লোগো আগামী ২৫ জুলাই ঢাকায় উন্মোচন করা হবে। আর দলগুলোর ভাগ্য নির্ধারণী ড্র অনুষ্ঠিত হবে ১ আগস্ট ভুটানের থিম্পুতে।

এই টুর্নামেন্টের মাধ্যমে প্রথমবারের মতো দেশের মাঠে সাফ খেলবেন হামজা চৌধুরী, শোমিত সোম ও ফাহামিদুল ইসলাম।

বাংলাদেশ সর্বশেষ ২০১৮ সালে সাফের আয়োজক ছিল। এর আগে ২০০৩ ও ২০০৯ সালেও আসরটি ঢাকায় হয়েছিল। ২০০৩ সালে নিজেদের একমাত্র সাফ শিরোপা জেতে বাংলাদেশ।

সর্বশেষ ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল। সেবার বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল।

টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত, তাদের শিরোপা ৯টি। ভারতের বাইরে মালদ্বীপ দুটি শিরোপা জিতেছে। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একটি করে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনাকে টপকে র‍্যাংকিংয়ে শীর্ষে বিশ্বকাপ জয়ী স্পেন

ফিফার হিসাব অনুযায়ী, ৭ অক্টোবরের পরবর্তী র‍্যাংকিং প্রকাশের আগে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসছে না। ফলে অন্তত ওই সময় পর্যন্ত বিশ্বের এক নম্বর দল হিসেবেই থাকবে স্পেন।

১ দিন আগে

ফাইনাল হেরে মারমুখী পারেদেস, কী হয়েছিল গাভির সঙ্গে

শেষ বাঁশি বাজার পর স্পেন শিরোপা উদযাপন শুরু করে। সেই সময় স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়ান পারেদেস। একপর্যায়ে তিনি গার্সিয়াকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

১ দিন আগে

চ্যাম্পিয়ন স্পেন পেল ৬১৫ কোটি টাকা, বাকিরা কে পেল কত

প্রাইজমানিতে বড় উল্লম্ফনটা ঘটেছে চ্যাম্পিয়ন টিমের জন্যই। গত বিশ্বকাপে তারা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এবার ৮০ লাখ ডলার বেশি পেয়েছে চ্যাম্পিয়ন টিম। রানার-আপ টিম গত বিশ্বকাপের তুলনায় বেশি পেয়েছে ৩০ লাখ ডলার। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ স্থানে দলগুলো ২০ লাখ ডলার করে বেশি পেয়েছে আগের বিশ্বকাপ থেকে।

১ দিন আগে

জানি না এত বড় কিছু করা আর সম্ভব হবে কি না: স্কালোনি

স্বীকার করে নিলেন, যোগ্য দল হিসেবে ভালো খেলেই বিশ্বকাপ জিতেছে স্পেন। আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও স্কালোনি জানালেন অনিশ্চয়তার কথা। বললেন, আবার এমন একটি দল আবার গঠন করা কঠিন কাজ। নিজের মেয়াদ পূর্ণ করার কথা জানালেও দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হবে বলেই জানালেন তিনি।

১ দিন আগে