সিলেট টেস্টে তানজিদের অভিষেক, একাদশে শরিফুল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ মে ২০২৬, ১০: ৫৩
ছবি: সংগৃহীত

সিলেটে সকালের বৃষ্টির শঙ্কা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক শান মাসুদ। এই টেস্টের মধ্য দিয়ে ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে সীমিত ওভারের নিয়মিত ওপেনার তানজিদ হাসান তামিমের।

চোটের কারণে সাদমান ইসলাম ছিটকে যাওয়ায় এবং পেসার এবাদত হোসেন বাদ পড়ায় বাংলাদেশ একাদশে তানজিদ তামিম ছাড়াও ফিরেছেন শরিফুল ইসলাম। অন্যদিকে, পাকিস্তান একাদশেও এসেছে পরিবর্তন; দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম ও স্পিনার সাজিদ খান।

বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ
আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আবদুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলি, মোহাম্মদ আব্বাস।

রাজনীতি/এসআর

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল ব্রাজিলের

জয়ে প্রস্তুতি সারলেও ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ কুঁচকির ব্যথায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান রাইটব্যাক ওয়েসলিকে। তাকে নিয়ে বিশ্বকাপে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারলে তার বিকল্প

২ দিন আগে

হন্ডুরাসকে হারিয়ে যুক্তরাষ্ট্রে শুভসূচনা আর্জেন্টিনার, বিশ্রামে মেসি

স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে। শুক্রবার সে দলের সঙ্গে অনুশীলনের একটি অংশে অংশ নিয়েছে, যা ইতিবাচক। সে পুরোপুরি আলাদা নয়, ধীরে ধীরে এগোচ্ছে। এই দুই প্রীতি ম্যাচের যেকোনো একটিতে কিছু সময়ের জন্য তাকে মাঠে দেখা যেতে পারে। সেটা আগামী ম্যাচে হবে নাকি তার পরেরটিতে, সেটি আমরা দেখব।’

২ দিন আগে

সাফের ফাইনালে ভারতের কাছে হার, হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে সেই স্বপ্ন অধরাই থেকে গেল। এই জয়ে ষষ্ঠবারের মতো সাফের শিরোপা ঘরে তুলেছে ভারত।

৩ দিন আগে

সাফের ফাইনালে ঋতুপর্ণার গোলে সমতায় ফিরল বাংলাদেশ

অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার গুরুত্বপূর্ণ গোলে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল।

৩ দিন আগে