হোয়াইটওয়াশ ঠেকাতে একাদশে ৪ পরিবর্তন বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দলে এসেছে ৪ পরিবর্তন। ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়ায় এখন শেষ ম্যাচে একমাত্র লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। সে লক্ষ্য মাথায় রেখে বাংলাদেশের একাদশে এসেছে চারটি পরিবর্তন। এ ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার ক্যাপ্টেন লিটন দাস।

শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগের ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে তাওহীদ হৃদয়, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে। তাদের বদলে দলে এসেছেন পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান ও শরিফুল ইসলাম।

দুই পেসারকে বাদ দিয়ে এক পেসার আর এক স্পিনার নেওয়ায় এ ম্যাচে বাংলাদেশ খেলবে দুই পেসার আর তিন স্পিনার নিয়ে। সঙ্গে থাকছেন পার্টটাইম স্পিনার সাইফ হাসান। ব্যাটিংয়ে ৬ ব্যাটারের সঙ্গে মাহেদি, রিশাদ আর নাসুমের ব্যাট থেকেও রান আশা করবে বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ম্যাচেই রান তাড়া করতে নেমে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দুবারই ব্যবধান ছিল খুব অল্প। প্রথম ম্যাচে ১৬ রানের পর দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হেরে গেছে টাইগাররা। সে কারণেই হয়তো এবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লিটন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে এসেছে তিন পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে শাই হোপ, শেফরন রাদারফোর্ড ও জেডেন সিলসকে। দলে এসেছেন আমির জাঙ্গো, গুদাকেশ মোতি ও আকিম অগাস্টি।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), নুরুল হাসান সোহান, জাকের আলী, তাসকিন আহমেদ, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, আকিম অগাস্টি, আমির জাঙ্গো, রোস্টন চেজ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, আকিল হোসেন ও খ‍্যারি পিয়ের।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে