টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৯৯ দিনের বিরতি পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান আগে ব্যাটিংয়ে। ২০০৮ সালের পর প্রথমবার চার জনকে অভিষিক্ত করল সফরকারীরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার হতাশা ভুলে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। মিরপুর শের-ই-বাংলায় সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আজ দুপুর ২টা ১৫ মিনিটে।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। বর্তমানে র‌্যাংকিংয়ে দশে আছে টাইগাররা।

গুরুত্বপূর্ণ সিরিজটিতে অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতির জন্য ভালো ব্যাটিং উইকেট প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডের আগে মিরাজ জানান, আগামী বিশ্বকাপকে মাথায় রেখে ভালো উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের।

বাংলাদেশের মাটিতে ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। ওই সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। এ সিরিজও ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।

সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে, পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ জয়ের চারটি এসেছে ২০১৫ সালে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও আবরার আহমেদ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আক্রমণে এগিয়েও বিদায় কানাডার, সবার আগে শেষ আটে মরক্কো

গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত নৈপুণ্য আর সুযোগ কাজে লাগানোর দক্ষতায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে মরক্কো। এই জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।

২০ ঘণ্টা আগে

গোলবারের প্রহরী হয়ে রূপকথা লিখলেন যারা

কুরাসাও, কেপ ভার্দে, ডিআর কঙ্গোর মতো প্রথমবার বা দীর্ঘ বিরতির পর আসা দলগুলোকে লড়াইয়ে টিকিয়ে রেখেছেন তাদের শেষ প্রহরীরা।

১ দিন আগে

ফিলিস্তিনকে উৎসর্গ মিসরের ঐতিহাসিক জয়, উল্লাসে ভাসল গাজাও

তবে ম্যাচের পর সবচেয়ে আলোচনায় আসে কোচ হোসাম হাসানের বক্তব্য। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন এবং তাদের শহিদদের প্রতি রহমত বর্ষণ করুন। এই জয় আমি মিসরের জনগণ এবং ফিলিস্তিনের সেই সম্মানিত মানুষের উদ্দেশে উৎসর্গ করছি’

১ দিন আগে

এবার কোয়ার্টার ফাইনালের জন্য লড়াই, দেখে নিন কে কার মুখোমুখি

লম্বা বিশ্বকাপের গ্রুপ পর্বের পর প্রথম নকআউট স্টেজ রাউন্ড অব ৩২-এর খেলা শেষ হয়েছে, সেই সঙ্গে নির্ধারিত হয়েছে রাউন্ড অব সিক্সটিনের চূড়ান্ত ১৬টি দল। এই দলগুলোর মধ্যে দুটি করে দল আটটি ম্যাচে মুখোমুখি হবে নকআউটের দ্বিতীয় রাউন্ডে। সেসব ম্যাচে জয়ী দলগুলো পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।

২ দিন আগে