ইসরায়েলের গুলিতে ফিলিস্তিনি ফুটবলার নিহত

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ইসরাইলের বসতিস্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক ফিলিস্তিনি ফুটবলার মারা গেছে। তার পরিবার ও স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার

নিহত ফাদি হামদাল্লাহ আল-নাসান (১৭) ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিলেন। গত ১১ জুলাই তিনি গুলিবিদ্ধ হন। শনিবার (১৮ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর পর পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি বসতিস্থাপনকারী ও সেনাদের সহিংসতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর তেল আবিবের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত হলেও সেখানে ইসরাইলি বসতি স্থাপন কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিভিন্ন মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ পশ্চিম তীরে ইসরাইলের নীতিকে বৈষম্যমূলক ব্যবস্থা বা ‘অ্যাপার্টহাইড’ হিসেবে বর্ণনা করেছে।

আল-নাসান আল-মুঘাইয়ির ক্লাবের হয়ে খেলতেন এবং ফিলিস্তিনের জাতীয় যুব দলের সদস্য ছিলেন।

শনিবার কালো পোশাক পরা একদল মানুষ রামাল্লার প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্স থেকে তার মরদেহ নিয়ে নিজ গ্রাম আল-মুঘাইয়িরে যান। সেখানে তাকে দাফন করা হয়।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছে, বসতিস্থাপনকারীরা গ্রামে হামলা চালানোর সময় ইসরাইলি বাহিনীর গুলি আল-নাসানের উরুতে লাগে। পরে তার একটি পা কেটে ফেলতে হয় এবং সেই আঘাতের কারণেই তিনি মারা যান।

পিএফএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফাদির মৃত্যুর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৬৮ জন ফিলিস্তিনি ফুটবল অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন।’

ফাদির বাবা হামদাল্লাহ আল-নাসান বলেন, ‘হামলার সময় মেয়েদের চিৎকার শুনে তার ছেলে ঘটনাস্থলের দিকে ছুটে গিয়েছিল।’

তিনি বলেন, ‘সে হামলার জায়গায় গিয়েছিল, সেখানেই তাকে হত্যা করা হয়।’

ফাদির মা হানান আল-নাসান বলেন, ‘সে ভালো ছাত্র ছিল, খেলাধুলায় ভালো ছিল এবং ফুটবল খেলতে ভালোবাসত। সবাই তাকে ভালোবাসত।’

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ফাইনালের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, কে হাসবে শেষ হাসি?

এই ফাইনাল তাই দুই ফুটবল দল এবং দুই ফুটবল কোচের দ্বৈরথের বাইরেও একটি সময়ের গল্প। সে গল্পের শেষ অঙ্কে যার হাতেই শিরোপা উঠুক, এই ফাইনালটি হয়ে থাকবে যেন ফুটবলের ব্যাটন হস্তান্তরের গল্প। চ্যাম্পিয়ন ট্রফি যার হাতেই উঠুক, জয়টা শেষ পর্যন্ত ফুটবলেরই হবে।

৯ ঘণ্টা আগে

কারা হবে বিশ্ব চ্যাম্পিয়ন— সুপার কম্পিউটার অপ্টার পূর্বাভাস

এই প্রশ্নের উত্তর খুঁজতে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টা তাদের সুপার কম্পিউটারের পূর্বাভাস প্রকাশ করেছে। সেই বিশ্লেষণে নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়ে স্পেনকে সামান্য এগিয়ে রাখা হয়েছে।

১২ ঘণ্টা আগে

মেটলাইফের মহাদ্বৈরথ: ফুটবলীয় দর্শন ও বিবর্তনের এক ঐতিহাসিক মহাকাব্য

কারণ আধুনিক বিশ্বফুটবল এখন এক চরম ট্যাকটিক্যাল বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে মূল লড়াইটা জেতা বনাম হারার নয়, সব দলই মাঠে নামে জয়ের তীব্র ক্ষুধা নিয়ে। আসল লড়াইটা হলো ‘জেতার পথের দর্শন’ বা রণকৌশলের ভিন্নতার। দলগুলো কীভাবে নিজেদের চেনা ঐতিহ্যকে ধরে রেখেও যুগের সাথে তাল মিলিয়ে জয়ের সমীকরণ মেলাচ্ছে, ম

১৩ ঘণ্টা আগে

মেসিকে থামাতে পুরো দলকেই কাজ করতে হবে: লা ফুয়েন্তে

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, “মেসিকে একজন খেলোয়াড় দিয়ে থামানো সম্ভব নয়। তাকে নিয়ন্ত্রণ করতে হলে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে।”

১৫ ঘণ্টা আগে