তুরস্কের ’ফিনিশিং ব্যর্থতায়’ অস্ট্রেলিয়ার জয়

ডেস্ক, রাজনীতি ডটকম

২৪ বছর পর বিশ্বকাপে ফেরা তুরস্ক বল দখল থেকে আক্রমণ—প্রায় সব পরিসংখ্যানেই আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ফিনিশিং ব্যর্থতায় ভোগা তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সকারুজরা।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে ৭২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল তুরস্ক। গোলমুখে তাদের শট ছিল আটটি। বিপরীতে মাত্র দুটি শট নিয়েই দুই গোল আদায় করে নেয় অস্ট্রেলিয়া। দলের জয়ে গোল করেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড নেস্টরি ইরানকুন্ডা ও কনর মেটকাফ।

তুরস্কের একের পর এক আক্রমণ রুখে দেওয়ার নায়ক ছিলেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। পুরো ম্যাচে তিনি আটটি গুরুত্বপূর্ণ সেভ করেন। কোচ টনি পপোভিচের সিদ্ধান্তে অভিজ্ঞ ম্যাথিউ রায়ানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি।

ম্যাচের ২৭তম মিনিটে ইরানকুন্ডার গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তিন ডিফেন্ডারের চাপের মধ্যেও নিচু শটে বল জালে পাঠান তরুণ এই ফরোয়ার্ড। বিশ্বকাপ ইতিহাসে গোল করা অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ফুটবলারও হয়ে যান তিনি।

প্রথমার্ধের শেষ দিকে আবদুলকেরিম বারদাকচির জোরালো শট ঠেকিয়ে দেন বিচ। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তুরস্কের তরুণ তারকা কেনান ইলদিজ। ৫৭তম মিনিটে আরদা গুলারের নেওয়া বিপজ্জনক ফ্রি-কিকও প্রতিহত করেন অস্ট্রেলিয়ান গোলরক্ষক।

ম্যাচের ৭৫তম মিনিটে ইসমাইল ইউকসেকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কনর মেটকাফ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তুরস্ক।

এটি অস্ট্রেলিয়ার টানা ষষ্ঠ ও সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। অন্যদিকে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ফিরেও কাঙ্ক্ষিত শুরু করতে পারল না তুরস্ক। প্লে-অফে কসোভোকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল তারা।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৭ দিন আগে

সেমিতে ফকল্যান্ড ব্যানার-ফাইনাল শেষে মারামারি: শাস্তির মুখে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।

৯ দিন আগে