প্রতিবেদক, রাজনীতি ডটকম

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর বাফুফেতে তার টানা ১৬ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটে। তবে বাফুফে থেকে বিদায় নিলেও সাফের নেতৃত্বে তার ধারাবাহিকতা অব্যাহত থাকল। সম্প্রতি সংস্থাটির গঠনতন্ত্র সংশোধন করে সভাপতি পদের বয়সসীমা (৭০ বছর) এবং সর্বোচ্চ দুই মেয়াদের বাধ্যবাধকতা তুলে নেওয়ায় তার পুনর্নির্বাচনের পথ আরও সহজ হয়।
দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বাফুফের বর্তমান কমিটি তাকে সমর্থন দেওয়ার পক্ষে ছিল না। তবে বাফুফের সমর্থনের অপেক্ষায় না থেকে নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে সভাপতি পদে প্রার্থিতা নিশ্চিত করেন সালাহউদ্দিন। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তার নির্বাচিত হওয়া আগেই নিশ্চিত ছিল। আজ থিম্পুর কংগ্রেসে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
একই কংগ্রেসে বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ সাফের নতুন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হওয়ার পর থিম্পু থেকে কাজী সালাহউদ্দিন বলেন, 'নেপাল ও ভুটানের প্রস্তাবনা আর সমর্থনে আমি এবার প্রার্থী হই। অন্যদের আমার ওপর আস্থা ছিল বলেই আর কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। তাই আবারও নির্বাচিত হতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।'
আগের ধারাবাহিকতা বজায় রেখে সাফকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। সালাহউদ্দিন বলেন, 'সাফের কার্যক্রম আগের চেয়ে অনেক বেড়েছে। এই গতিটা ধরে রাখা হবে আমার কাজ। একই সঙ্গে সাফকে আরও এগিয়ে নিতে চাই।'
এদিকে আজ বিকেলেই অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। ফিফার নিষেধাজ্ঞার কারণে আপাতত ড্রয়ের বাইরে রাখা হয়েছে নেপালকে। কংগ্রেসে দেশটিকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারা টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে।
এ ক্ষেত্রে নিয়ম অনুযায়ী স্বাগতিক বাংলাদেশের গ্রুপেই যুক্ত হবে নেপাল। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে নেপাল অংশ নিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কাজী সালাহউদ্দিন।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
৬ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৮ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৮ দিন আগে
উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।
৯ দিন আগে