পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

গ্রুপপর্বের ছন্দ নকআউট পর্বেও ধরে রাখল বাংলাদেশের যুবারা। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে প্রথম চার মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। পরে আর কোনো গোল না পেলেও দাপট ধরে রেখেই জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।

ম্যাচের তৃতীয় মিনিটে পাকিস্তান গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এক মিনিট পরেই অপু রহমানের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর পাকিস্তান কয়েকটি আক্রমণ চালালেও তা ঠেকিয়ে দেয় বাংলাদেশের ডিফেন্স। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুবারা।

দিনের অন্য সেমিফাইনালে ভারত ও নেপাল মুখোমুখি হবে সন্ধ্যায়। এই ম্যাচের বিজয়ীর বিপক্ষে আগামী শনিবার শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে