বাবা হারালেন লিওনেল মেসি

ডেস্ক, রাজনীতি ডটকম
বাবা হোর্হে মেসির সঙ্গে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে যতটা দৃঢ়, ব্যক্তিজীবনে ততটাই আবেগপ্রবণ লিওনেল মেসি। সেই মেসির জীবনে নেমে এলো আরও এক কঠিন সময়। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন তার বাবা হোর্হে মেসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

বাবার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই মেসির ভক্তদের মধ্যে উদ্বেগ ছিল। গত জুনে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর মেসিকে আবেগে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে কান্নার কারণ জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘আমি কেন কাঁদছিলাম? এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই ছিল না। কয়েকটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’

এরপরই মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তখন মেসি পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়। সেখানে জানানো হয়েছিল, হোর্হে মেসি শারীরিক সমস্যায় ভুগছেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

তবে বাবার অসুস্থতা নিয়ে নানা গুজব ও জল্পনা ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছিল মেসি পরিবার। তারা জানিয়েছিল, এটি পুরোপুরি পারিবারিক ও ব্যক্তিগত একটি বিষয়। তাই হোর্হে মেসি ও তাঁর পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা, সম্মান ও ব্যক্তিগত পরিসরের প্রতি শ্রদ্ধা দেখানোর অনুরোধ করা হয়েছিল।

বাবার অসুস্থতার সময়ে মেসির কিছু সিদ্ধান্তও নজর কেড়েছিল। জুলাইয়ের শেষ দিকে মেজর লিগ সকারের অল-স্টার ম্যাচে খেলেননি তিনি। ধারণা করা হয়, বাবার পাশে থাকতেই ওই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। কয়েক দিন পর অবশ্য ইন্টার মায়ামির হয়ে আবার মাঠে ফেরেন তিনি।

হোর্হে মেসি ছিলেন শুধু লিওনেল মেসির বাবা নন, তার ফুটবলজীবনেরও গুরুত্বপূর্ণ একজন মানুষ। মেসির ক্যারিয়ারের শুরুর দিনগুলো থেকে দীর্ঘ পথচলায় বাবার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাই বাবাকে হারানোর এই খবর যে তাঁর জন্য কতটা কঠিন, তা বলার অপেক্ষা রাখে না।

ফুটবল মেসিকে দিয়েছে বিশ্বকাপ, অসংখ্য শিরোপা, রেকর্ড আর বিশ্বজোড়া খ্যাতি। কিন্তু মাঠের বাইরের এই শোকের সামনে সেসব অর্জনও হয়তো এই মুহূর্তে তাঁর কাছে খুব ছোট।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৮ দিন আগে