পদত্যাগ করলেন সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২: ০৮
ছবি: সংগৃহীত

আলোচিত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগ করেছেন। 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে তিনি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে 'ক্রিকবাজ'। তবে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

গত বছর ৫ নভেম্বর সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সালাহউদ্দিন। তার সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও, মাত্র এক বছরের মাথায় তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন। সালাহউদ্দিন সহকারী কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও পালন করতেন এবং এর জন্য বিশাল অঙ্কের বেতন পেতেন। তবে তার দায়িত্বকালে দলের ব্যাটিংয়ের প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি; বরং ব্যাটারদের পারফরম্যান্সে ধারাবাহিক অবনতি চোখে পড়েছিল।

এছাড়া সালাহউদ্দিনের ‘প্রিয় শিষ্য’ খ্যাত জাকের আলী অনিক কোনো পারফর্ম না করেই তিন ফরম্যাটে সুযোগ পেয়ে যাচ্ছিলেন। সাদা বলের দুই ফরম্যাটে টানা ব্যর্থতার পরও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলেও তিনি আছেন! এই প্রেক্ষাপটে একদিন আগেই আয়ারল্যান্ড সিরিজ উপলক্ষে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এরপরই জানা গেল, সালাহউদ্দিনের পদত্যাগের সিদ্ধান্ত।

বাকপটু এই কোচ গতকাল মঙ্গলবার ক্রিকবাজকে বলেছেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’ তবে এর চেয়ে বেশি কিছু বলতে চাননি বলে জানিয়েছে ক্রিকবাজ। ডেভিড হেম্পকে দায়িত্ব থেকে সরানোর পর থেকে তিনি জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে দলের ব্যাটিং ব্যর্থতা এবং ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখোমুখি হতে হচ্ছিল তাকে।

উল্লেখ্য, আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে। এ সিরিজে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সিলেটে ১১ নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট শুরু হবে। এরপর ১৯ নভেম্বর থেকে ঢাকায় দ্বিতীয় টেস্ট আর চট্টগ্রামে শেষ টেস্ট শুরু হবে ২ ডিসেম্বর। সিরিজ শেষে সালাহউদ্দিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে বোর্ড সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের টার্গেট ৫৭

শেষ উইকেট হিসেবে নাথান লায়নকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও তাতে কোনো লাভ হয়নি তার। লায়নকে ফিরিয়ে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেন মিরাজ।

১২ ঘণ্টা আগে

ডারউইনে তৃতীয় দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৫৩ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীলতার পাশাপাশি টেলএন্ডারদের দৃঢ়তায় সে লিড থামে ২২৮ রানে। এরপর আবার হাসান মাহমুদের তোপে দুই ওপেনার সাজঘরে৷ পরে তাইজুল ইসলাম আর মিরাজ যথাক্রমে মারনাস লাবুশেন আর স্টিভেন স্মিথের উইকেট তুলে নিলে বাংলাদেশের হাসিটা চওড়া হয়েছে।

১ দিন আগে

বাংলাদেশের রানের পাহাড়, অস্ট্রেলিয়াকে ২২৮ রানের লিড

৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টার মধ্যে হাসান ও তাইজুল আউট হন। হাসানকে এলবিডব্লিউ করেন জশ হ্যাজলউড। তাইজুল তার বলেই ক্যামেরন গ্রিনের ক্যাচ হন। তারপর তাসকিন ও মিরাজ দ্বিতীয় সেশন পর্যন্ত জুটিকে টেনে নেন। প্রথম সেশনে ৬৬ রান তোলে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে।

২ দিন আগে

দ্বিতীয় দিন শেষে ১৫৩ রানের লিড, হাতে এখনো ৪ উইকেট

শুক্রবার (১৪ আগস্ট) ডারউইনে দ্বিতীয় দিনের শুরুতেই তানজিদ আর মুমিনুল হক দেখেশুনে শুরু করেছিলেন। প্রথম দুই সেশনেই ছিল বাংলাদেশি ব্যাটারদের দাপ এরপর নতুন বল হাতে তুলে নিয়ে অজি বোলাররা ১১ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেন। পরে মিরাজ-হাসানের দৃঢ়তায় ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা।

২ দিন আগে