ফের মেসির জোড়া গোলে জয়ে ফিরল মিয়ামি

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে এক ম্যাচ পরেই জয়ে ফিরল ইন্টার মিয়ামি।

আগের ম্যাচে এফসি সিনসিনাটির কাছে ৩-০ ব্যবধানে হারে মিয়ামি। টানা ৫ ম্যাচে জয়ের পর ফ্লোরিডাভিত্তিক ক্লাবটির প্রথম হার ছিল সেটি।

আজ রোববার (২০ জুলাই) ভোরে স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ ব্যবধানের বড় জয়ে ফের ছন্দে ফেরে লিওনেল মেসিদের ক্লাব।

এই ম্যাচেও জোড়া গোল করেন মেসি। সঙ্গে দুটি গোলে সহায়তাও করেন আর্জেন্টাইন এই সুপারস্টার। এ নিয়ে সর্বশেষ ৭ ম্যাচের ৬টিতেই একাধিক গোল করলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।

অন্যদিকে নিউ ইয়র্ক ঘরের মাঠে টানা জয়ের সুযোগ হারালো এবং চলতি মৌসুমেই দ্বিতীয়বার মিয়ামির কাছে হারল।

ম্যাচের ম্যাচের ১৫ মিনিটে গোল করে লিড নেয় নিউ ইয়র্ক। ২৪ মিনিটে মেসির একটি দুর্দান্ত ক্রস থেকে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা। এটি স্প্যানিশ তারকার মৌসুমের প্রথম গোল।

২৭ মিনিটে মিয়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়। লুইস সুয়ারেজ বল বাড়ান মেসির দিকে। মেসি তা দ্রুত পাঠিয়ে দেন আলবার দিকে, আর আলবা সেটি পাস দেন সেগোভিয়াকে, যিনি সহজেই বল জালে পাঠান।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে নিউ ইয়র্কের বক্সে বল নিয়ে ঢোকেন রেডন্ডো, কিন্তু শট নিতে পারেননি। তবে সেগোভিয়া দ্রুত বল দখল করে রিবাউন্ড থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দলের তৃতীয় গোলটি করেন।

এরপর ৬০ ও ৭৫ মিনিটে দুটি গোল করেন মেসি এবং বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এই দুই গোলের মাধ্যমে এমএলএসে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮টিতে। আর মোট ২৭টি গোলের সঙ্গে সরাসরি জড়িত হন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।

নিউ ইয়র্ক পুরো ম্যাচে মোট ৯টি শট নিলেও অন টার্গেট শট ছিল মাত্র ১টি। বিপরীতে মিয়ামি অন টার্গেট শট নিয়েছে ৮টি।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৮ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৮ দিন আগে