ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর দৃষ্টি থাকে যে ম্যাচে, সেই 'এল ক্লাসিকো' গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জন্য ছিল মূর্তিমান দুঃস্বপ্ন। স্পেনের ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের পথে বার্সেলোনা চারবার হারায় রিয়ালকে। ওই চার ম্যাচে ১৬ গোল হজমের ধাক্কা সামলাতে না পেরে শিরোপাশূন্য মৌসুম শেষে রিয়াল ছাড়তে হয়েছিল ক্লাব ইতিহাসের সফলতম কোচ কার্লো আনচেলত্তিকে।
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এবার 'এল ক্লাসিকো'তে বার্সার একাধিপত্যের ইতি টেনে বদলা নিতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তাদের ডেরা বার্নাব্যুতে আজ মৌসুমের প্রথম ক্লাসিকো। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে লা লিগার এই মহারণে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সা। এই লড়াই দুই দলের দুই মহাতারকা কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালেরও।
নয় ম্যাচ শেষে দ্বিতীয স্থানে থাকা বার্সার (২২) চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষে রিয়াল (২৪)। আজ জিতলে লা লিগার শিরোপা রেসে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবেন এমবাপ্পেরা। অন্যদিকে ইয়ামালরা জিতলে শীর্ষস্থান হারাবে রিয়াল। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোল করেছিলেন রিয়ালের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। অন্যদিকে সবচেয়ে বেশি গোল বানিয়ে দিয়েছিলেন বার্সার স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল। এ মৌসুমে চোট নিয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও এল ক্লাসিকোয় বার্সার তুরুপের তাস হতে পারেন ইয়ামাল। চোটের কারণে রাফিনিয়া ও রবার্ট লেওয়ানডোস্কি ছিটকে যাওয়ায় ১৮ বছর বয়সি এই তরুণ তারকাকে ঘিরে রণকৌশল সাজাচ্ছেন কোচ হান্সি ফ্লিক।
এ মৌসুমে বার্সা ‘দশে মিলে করি কাজ’ নীতি অনুসরণ করলেও রিয়াল উড়ছে এমবাপ্পের ডানায় ভর করে। দলের মোট গোলের ৫৪ শতাংশ (১৫টি) এমবাপ্পে একাই করেছেন। লিগে দলের ২০ গোলের ১০টি তার। এক বছর আগে বার্নাব্যুতে নিজের প্রথম ক্লাসিকোয় বার্সার হাই ডিফেন্সের ফাঁদে পড়ে দলের ৪-০ গোলের অসহায় হার দেখেছিলেন এমবাপ্পে। পরে বার্সার মাঠে ফিরতি ম্যাচে তার হ্যাটট্রিকের পরও রিয়াল হারে ৪-৩ গোলে। কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও ইয়ামালের বার্সার কাছে হেরেছিল এমবাপ্পের রিয়াল। এবার নতুন গল্প লিখতে চান এমবাপ্পে। তিনি ব্যর্থ হলে লিগের ক্লাসিকোয় জয়ের সংখ্যায় রিয়ালকে (১০৫) ধরে ফেলবে বার্সা (১০৪)।

এর আগে মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানান, ইরানের সব খেলোয়াড় এবং ‘প্রয়োজনীয় সহায়ক কর্মীদের’ ভিসা দেওয়া হয়েছে। ইরানকে ‘মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থার অপব্যবহার করতে দেওয়া হবে না।’
২ দিন আগে
জয়ে প্রস্তুতি সারলেও ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ কুঁচকির ব্যথায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান রাইটব্যাক ওয়েসলিকে। তাকে নিয়ে বিশ্বকাপে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারলে তার বিকল্প
২ দিন আগে
স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে। শুক্রবার সে দলের সঙ্গে অনুশীলনের একটি অংশে অংশ নিয়েছে, যা ইতিবাচক। সে পুরোপুরি আলাদা নয়, ধীরে ধীরে এগোচ্ছে। এই দুই প্রীতি ম্যাচের যেকোনো একটিতে কিছু সময়ের জন্য তাকে মাঠে দেখা যেতে পারে। সেটা আগামী ম্যাচে হবে নাকি তার পরেরটিতে, সেটি আমরা দেখব।’
২ দিন আগে
টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে সেই স্বপ্ন অধরাই থেকে গেল। এই জয়ে ষষ্ঠবারের মতো সাফের শিরোপা ঘরে তুলেছে ভারত।
৩ দিন আগে