ডেস্ক, রাজনীতি ডটকম

এবার নতুন করে দুঃসংবাদ পেল টাইগাররা। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে লাল সবুজের দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর নবম স্থানে উঠে এলেও, আজকের প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে টাইগাররা এখন দশম স্থানে।
এই অবনতির পেছনে বাংলাদেশের কোনো ম্যাচ হার দায়ী নয়, বরং ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক পারফরম্যান্সই মূল কারণ।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতে ওয়েস্ট ইন্ডিজ তাদের রেটিং পয়েন্ট ৭৭ থেকে ৭৮-এ উন্নীত করেছে। এর ফলে তারা নবম স্থানে উঠে এসেছে।
অন্যদিকে, বাংলাদেশ তাদের ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছে দশম স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার পর টাইগাররা ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজকে টপকে নবম স্থানে ছিল।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পাকিস্তানেরও এক ধাপ অবনতি হয়েছে। ১০২ রেটিং পয়েন্ট নিয়ে তারা এখন পঞ্চম স্থানে। এই সুযোগ কাজে লাগিয়ে শ্রীলঙ্কা ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে।
শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ভারত আছে শীর্ষে, আর ১০৯ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র্যাঙ্কিংয়ের সেরা আট দলের মধ্যে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে স্বাগতিক দুই দল সরাসরি অংশ নেবে।
কিন্তু বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে ব্যর্থ হলে দলগুলোকে বাছাইপর্ব খেলতে হবে। সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের দশম স্থানে নেমে যাওয়া ২০২৭ বিশ্বকাপের সরাসরি কোয়ালিফিকেশন নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
৫ দিন আগে
আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৮ দিন আগে