ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু করেছে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আল ফাহাদের বিধ্বংসী বোলিংয়ে নির্ধারিত ৪৯ ওভারে ভারতকে ২৩৮ রানে গুটিয়ে দিয়েছে জুনিয়র টাইগাররা। ভারতের হয়ে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন অভিজ্ঞান কুন্ডু।
বৃষ্টির বাধায় ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হলেও টস ভাগ্যে জেতেন বাংলাদেশের অধিনায়ক।
তবে মাঠের লড়াই শুরুর আগেই আলোচনার কেন্দ্রে চলে আসে দুই দলের বৈরী সম্পর্ক। টসের সময় বাংলাদেশের জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে একে অপরের সঙ্গে হাত মেলাননি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং নিরাপত্তার কারণে বাংলাদেশের ভারত সফর বাতিল নিয়ে চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার সরাসরি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দেখা গেল।
টস জিতে বোলিংয়ে নেমে শুরুতেই ভারতকে চেপে ধরেন আল ফাহাদ।
নিজের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরান ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রেকে (৬)। ঠিক পরের বলেই ভেদান্ত ত্রিভেদীকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন এই ডানহাতি পেসার। হ্যাটট্রিকের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে অপর প্রান্তে আজিজুল হাকিম তামিম ৫৩ রানের মাথায় ভারতের তৃতীয় উইকেটের পতন ঘটান।
বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন। মাত্র ৩০ বলে ফিফটি পূর্ণ করে তিনি সেঞ্চুরির পথে হাঁটছিলেন। তবে ব্যক্তিগত ৭২ রানে তাকে থামান ইকবাল হোসেন ইমন। চতুর্থ উইকেটে সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডু ৬২ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। সূর্যবংশী বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে ৮০ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন কুন্ডু।
৩৯ ওভারের পর আবারও বৃষ্টি হানা দিলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪৯ ওভারে নামিয়ে আনা হয়। বিরতির পর ইনিংসের শেষটা রাঙিয়েছেন আল ফাহাদ। ভারতের মিডল ও লোয়ার অর্ডার ধসিয়ে দিয়ে নিজের ৫ উইকেট (ফাইফার) পূর্ণ করেন তিনি। ৩৮ রান খরচায় ৫ উইকেট শিকার করে ভারতকে বড় সংগ্রহ গড়তে দেননি এই পেসার। এছাড়া ইমন ও তামিম দুটি করে উইকেট দখল করেন।

পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান তোলে বাংলাদেশ। এ সময় তানজিদ ও শান্ত দুজনই একটি করে ছক্কা হাঁকান। উইকেটে থিতু হওয়ার পর দুজনের ব্যাট থেকেই আসে নিয়মিত বাউন্ডারি। ফলে শুরুতে উইকেট হারানোর ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্বাগতিকরা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭৪টি ভোটের মধ্যে ৭৩টি ভোট পেয়ে তিনি বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
২ দিন আগে
এর আগে মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানান, ইরানের সব খেলোয়াড় এবং ‘প্রয়োজনীয় সহায়ক কর্মীদের’ ভিসা দেওয়া হয়েছে। ইরানকে ‘মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থার অপব্যবহার করতে দেওয়া হবে না।’
২ দিন আগে
জয়ে প্রস্তুতি সারলেও ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ কুঁচকির ব্যথায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান রাইটব্যাক ওয়েসলিকে। তাকে নিয়ে বিশ্বকাপে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারলে তার বিকল্প
৩ দিন আগে