এবার মেসির জোড়া গোল, দ্বিতীয় রাউন্ডে উঠল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ জুন ২০২৬, ০২: ২৪
অস্ট্রিয়ার বিপক্ষে গোলের পর লিওনেল মেসির উল্লাস। ছবি: সংগৃহীত

৩৯ বছরের মুখে দাঁড়িয়ে তার গোলক্ষুধা যেন কমছেই না। প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর দ্বিতীয় ম্যাচে করলেন জোড়া গোল। দল জিতল ২-০ গোলের ব্যবধানে। সেই লিওনেল মেসির পাঁচ গোলেই বিশ্বকাপের গ্রুপ পর্বের বৈতরণী পার হলো আর্জেন্টিনা।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আগের ম্যাচের মতো এ ম্যাচও হয়ে থাকল মেসিময়। ৩৮ মিনিটের পর নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমে গোল করলেন আরেকটি। নিশ্চিত হলো আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ড।

ম্যাচের শুরুতেই লিওনেল মেসির সামনে ছিল ইতিহাসের হাতছানি। শুরু থেকেই আর্জেন্টিনা অস্ট্রিয়াকে চেপে ধরলে সমর্থকরা ধরেই নিয়েছিলেন, সেই ইতিহাসে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না মেসির। ৮ মিনিটের মাথায় আর্জেন্টিনা পেনাল্টি পেলে এগিয়ে যান মেসি। তখন সবাই ধরেই নিয়েছিলেন, ইতিহাস বুঝি হয়েই গেল। কিন্তু না! লক্ষ্যভ্রষ্ট শটে পেনাল্টি মিস করলেন মেসি।

গোল মিস হলেও আর্জেন্টিনার আক্রমণের ধার কমেনি। ১৯তম মিনিটে ফের গোলের কাছাকাছি পৌঁছে যান মেসি। তবে তার শটটি পা বাড়িয়ে ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার।

শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ৩৮ মিনিটে। থিয়াগো আলমাদা আক্রমণের সূচনা করেন। বাম দিকে বল বাড়িয়ে দেন তিনি। সেখান থেকে ফাকুন্দো মেদিনা নিচু ক্রসে বল পঠিয়ে দেন ডি-বক্সে। সেখানে এনজো ফের্নান্দেজ শট নেওয়ার চেষ্টাই করেননি। তার পেছন থেকে এগিয়ে এসে সেই বাঁ পায়ের ট্রেডমার্ক শট গোলরক্ষকের জন্য সবচেয়ে দুরূহ স্থানটি দিয়ে খুঁজে নেয় জাল। উল্লাসে ফেটে পড়ে গোটা আর্জেন্টিনা শিবির, সারা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরা।

বিশ্বকাপে এটি ছিল মেসির ১৭তম গোল। আগের ম্যাচে হ্যাটট্রিক করে ১৬ গোল নিয়ে তিনি বসেছিলেন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার পাশে। এবার তাকে ছাড়িয়ে একা উঠে গেলেন বিশ্বকাপের গোলের চূড়ায়।

বিরতির আগে আর খুব একটা সুযোগ তৈরি হয়নি। অস্ট্রিয়া ম্যাচে ফেরার চেষ্টা করেও সুবিধা করে উঠতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ফের অস্ট্রিয়াকে চেপে ধরে আর্জেন্টিনা। ৫০ মিনিটে গোলমুখে আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি। নিকোলাস সাইভাল্ড সে বিপদ সামাল দেন। পরে অবশ্য অফসাইডের পতাকাও ওঠে।

অস্ট্রিয়াও হাল ছেড়ে দেয়নি। বরং ৫৪ মিনিটে দুর্দান্ত একটি সুযোগ তৈরি করে। ফ্রি-কিক থেকে মার্সেল সাবিৎসারের জোরালো শট ধেয়ে যায় গোলবার লক্ষ্য করে। তবে অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিতে পারেনি। বিপদমুক্ত হয় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের বাকিটা সময় খুব বেশি স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। অস্ট্রিয়াকে চেপে ধরার চেষ্টা করেছে আর্জেন্টিনাকে। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্দান্ত পারফরম্যান্সে তাদের সেসব আক্রমণ চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত যেতে পারেনি। এ অবস্থায় ১-০ গোল ব্যবধানেই খেলা শেষ হয়ে আসছিল।

নির্ধারিত ৯০ মিনিটের পর রেফারি ইনজুরি টাইম দিয়েছিলেন ৫ মিনিট। ঠিক শেষ মিনিটে সবাই যখন রেফারির শেষ বাঁশির অপেক্ষায়, তখন আরও একবার মেসি ম্যাজিক। নিজেই শুরু করেছিলেন আক্রমণ। মাঝ মাঠ থেকে দারুণ পাস বাড়িয়ে দেন বাঁ দিকে অনেকটা ফাঁকায় দাঁড়িয়ে থাকা হুলিয়ান আলভারেজকে।

গত বিশ্বকাপে এমন পাস পেয়ে গোল পেয়েছিলেন আলভারেজ। এ দিন আর পেরে ওঠেননি। তার শট ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার। ফিরতি বলে আবারও হাজির মেসি। মেসিরও প্রথম চেষ্টা প্রতিহত হয় প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে। কিন্তু ডি-বক্সের মধ্যে মেসির সেই চিরচেনা ক্ষিপ্রতা ফিরে আসে। বাঁ দিকে এগিয়ে গিয়ে অস্ট্রিয়ার পাঁচ খেলোয়াড়ের ফাঁক দিয়ে সেই বাঁ পায়ের শটে বল পাঠিয়ে দেন জালে।

২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসিও বিশ্বকাপে গোলের টালিকে উন্নীত করেন ১৮তে। ওই গোলের মিনিটখানেক পরই শেষ বাঁশি বাজান রেফারি।

এই জয়ে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা শেষ ৩২-এ যোগ দিয়েছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে। ‘জে’ গ্রুপে শীর্ষে থাকা আর্জেন্টিনার শেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া। জর্ডান ও আলজেরিয়া এখনো পয়েন্টের মুখ দেখেনি। সকালে তারা মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৬ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৭ দিন আগে

সেমিতে ফকল্যান্ড ব্যানার-ফাইনাল শেষে মারামারি: শাস্তির মুখে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।

৮ দিন আগে