প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত জয়

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার মতো পরাশক্তিদের হারিয়ে বিশ্বমঞ্চে দারুণ কিছুর আভাসই দিচ্ছিল প্যারাগুয়ে। তবে নিজেদের ডেরায় লাতিন আমেরিকার এই দলটিকে পাত্তাই দিল না টুর্নামেন্টের সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ফোলারিন বালোগুনের জোড়া গোল ও আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনীতে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানের বড় ব্যবধানে হারিয়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এই বিশাল জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে স্বপ্নের মতো বিশ্বকাপ যাত্রা শুরু করল স্বাগতিকরা।

ম্যাচের শুরুতেই ব্যাকফুটে চলে যায় প্যারাগুয়ে। খেলার ৭ম মিনিটে মার্কিন অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিকের পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া। এই আত্মঘাতী গোলে ১-০ তে এগিয়ে যাওয়ার পর শুরু হয় মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের ম্যাজিক।

খেলার ৩১তম মিনিটে পুলিসিকের নিখুঁত পাস থেকে ডান পায়ের শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন বালোগুন। এর আগে ২৮ মিনিটে তাঁর একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে হ্যাটট্রিকের দেখাও পেয়ে যেতে পারতেন এই তারকা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৫ মিনিট) মালিক টিলম্যানের পাস থেকে ম্যাচ নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন বালোগুন। প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ বলের দখল রেখে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখে মার্কিনিরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধে মরিয়া প্যারাগুয়ে ম্যাচের ৭৩তম মিনিটে মাওরিচিওর গোলে ব্যবধান কিছুটা কমায় (৩-১)। তবে ম্যাচের একদম শেষ মিনিটে (অতিরিক্ত সময়ে) বক্সের বাইরে থেকে ডান পায়ের চমৎকার বাঁকানো শটে প্যারাগুয়ের জালে শেষ পেরেকটি ঠুকে দেন গিওভ্যানি রেইনা। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপ ইতিহাসে ৯৬ বছর পর প্যারাগুয়ের বিপক্ষে এটি ছিল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ম্যাচ। এর আগে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপেও দলটিকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। এই জয়ের ফলে বিশ্বমঞ্চে প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখল স্বাগতিকরা।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement