ক্রীড় ডেস্ক

ব্রাজিলের জাতীয় দলের হয়ে নেইমার আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। গত বিশ্বকাপের পরই জাতীয় দলে ফেরার বিষয়ে অনাগ্রহের কথা জানিয়েছিলেন ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ড। এবার আনচেলত্তির বক্তব্যে সেলেসাওদের জার্সিতে নেইমারের অধ্যায়ের সমাপ্তি আরও স্পষ্ট হলো।
সিএনএন এস্পোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘তার মানের কারণেই তার সেখানে (বিশ্বকাপে) থাকা উচিত ছিল। নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে আর ফিরতে চায় না। নেইমারের বিকল্প পাওয়া সম্ভব নয়, কারণ সে এক অসাধারণ ও অনন্য প্রতিভা।’
নেইমারকে আর দলে না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ব্রাজিলের ভবিষ্যৎ দল গঠনে মনোযোগ দিতে চান আনচেলত্তি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে এমন একটি নতুন প্রজন্ম তৈরি করতে চান তিনি, যারা ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে নিতে পারবে।
তরুণদের ওপর গুরুত্ব দেওয়ার পরিকল্পনা জানিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি, আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এখন আমাদের এমন তরুণ খেলোয়াড়দের দিকে মনোযোগ দিতে হবে যারা ভবিষ্যৎ হতে পারে, যেমন ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া খেলোয়াড়রা।’
তিনি আরও বলেন, ‘আমাদের ২০০৮ সালে জন্ম নেওয়া কিছু মানসম্পন্ন তরুণ আছে যারা এখনো খেলছে না, তবে খেলতে পারবে। এখন তাদের বয়সকে গুরুত্ব দিয়ে এবং সম্মান জানিয়ে তাদের দিকে তাকানোর সময়। এটা সত্যি যে একজন খেলোয়াড় ৩৬ বা ৩৭ বছর বয়সেও খুব ভালো খেলতে পারে। তবে এখন তরুণদের অগ্রাধিকার দেওয়ার সময়।’
ব্রাজিলের ফুটবলে দীর্ঘদিনের একটি সমালোচনা হলো, অনেক খেলোয়াড় দলগত সমন্বয়ের চেয়ে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনে বেশি গুরুত্ব দেন। আনচেলত্তি সেই প্রবণতা থেকে বেরিয়ে একটি দলকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তুলতে চান। তার পরিকল্পনায় প্রতিভাবান তরুণদের খুঁজে বের করার পাশাপাশি আধুনিক ফুটবলের সঙ্গে তাদের মানিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
আধুনিক ফুটবলে দলীয় সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে আনচেলত্তি বলেন, ‘আমি বিশ্বাস করি, আধুনিক ফুটবলে দলগত কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত প্রতিভা নয়। আপনার যদি দারুণ ব্যক্তিগত প্রতিভা থাকে, তবে জয়ের সম্ভাবনা বেশি থাকে, কিন্তু আধুনিক ফুটবলে দলগত কাজটা জরুরি।
তিনি বলেন, ‘আমরা ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল গড়তে কাজ করছি, কোনো একক দুর্দান্ত ব্যক্তিগত প্রতিভার ওপর নির্ভর করার জন্য নয়।’

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
৯ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১০ দিন আগে
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।
১১ দিন আগে
টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।
১৪ দিন আগে