ডেস্ক, রাজনীতি ডটকম

ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ইতালির বিশ্বকাপ খরা যেন কাটছেই না। আবারও পেনাল্টি শ্যুটআউটের ট্র্যাজেডিতে নীল হলো আজ্জুরিদের নীল জার্সি।
বুধবার (১ এপ্রিল) প্লে-অফের ভাগ্যনির্ধারণী ম্যাচে স্বাগতিক বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১২ বছরের দীর্ঘ অপেক্ষা আর বিশ্বমঞ্চে ফেরার স্বপ্ন ধূলিসাৎ হলো জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে।
ভাগ্যনির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ইতালির খেলোয়াড়দের লক্ষ্যভেদে ব্যর্থতায় ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট কেটে নেয় স্বাগতিক বসনিয়া।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা ইতালি ১৫তম মিনিটেই লিড নিয়েছিল। ময়েস কিনের দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করে দলকে জয়ের স্বপ্ন দেখান এই ফরোয়ার্ড। তবে প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় আজ্জুরিরা। ৪২তম মিনিটে বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকোকে ডি-বক্সের ঠিক বাইরে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি।
একজন কম নিয়ে খেলা ইতালির রক্ষণভাগে বিরতির পর প্রচণ্ড চাপ সৃষ্টি করে স্বাগতিকরা। গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ রুখে দিলেও ৮২ মিনিটে আর রক্ষা হয়নি। এডিন জেকো ও ডেমিয়রোভিচদের সম্মিলিত এক আক্রমণ থেকে গোল শোধ করে সমতায় ফেরে বসনিয়া। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুটআউটে বসনিয়ার বেঞ্জামিন তাহিরোভিচ প্রথম শটেই গোল আদায় করেন, বিপরীতে ইতালির পিও এস্পোসিতো সুযোগ নষ্ট করেন। দ্বিতীয় শটে দুই দলই জালের দেখা পেলেও তৃতীয় শটে ব্রায়ান ক্রিস্টান্তে মিস করলে ব্যাকফুটে চলে যায় ইতালি। চতুর্থ শটে বসনিয়া গোল পেয়ে গেলে ৪-১ ব্যবধানে তাদের জয় নিশ্চিত হয়।
এই হারের ফলে ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল হয়েও টানা ১২ বছর ধরে বিশ্বকাপের মূল আসরের বাইরে থাকতে হচ্ছে ইতালিকে। অন্যদিকে, ঘরের মাঠে এমন নাটকীয় জয়ে উচ্ছ্বাসে ভাসছে বসনিয়া ও হার্জেগোভিনা।

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে
উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।
৮ দিন আগে