বৃষ্টি বাধার পর ব্যাটারদের ব্যর্থতা, টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ

ক্রীড়া ডেস্ক

কার্টেল ওভারের ম্যাচে নিউজিল্যান্ডের লক্ষ্য খুব বড় ছিল না, ১৫ ওভারে ১০৩ রানের। তবে দুর্দান্ত বোলিংয়ে আশা জাগিয়েছিল বাংলাদেশ। ৩৩ রানে তুলে নিয়েছিল ৪ উইকেট। তবে শেষ রক্ষা হয়নি। তিন ম্যাচের সিরিজের শেষটিতে ৬ উইকেটে হেরে ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো লিটন দাসের দলকে। বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ভেস্তে যাওয়ায় ১-১ সমতায় শেষ হলো দ্বিপক্ষীয় সিরিজটি।

শুরুটা দুর্দান্তও করেছিলেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসের তোপে দলীয় ২৫ রানেই ৩ উইকেট তুলে নেন তিনি। ৮ রানের ব্যবধানে আরেকটি উইকেট তুলে নেন শেখ মেহেদী। বাংলাদেশের সাফল্য ওখানেই শেষ। পরে আর বাংলাদেশকে সুযোগই দেননি বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট।

বিশেষ করে জ্যাকবস। তার ফিফটিতে ২০ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড। ২০০.০০ স্ট্রাইকরেটে ৬২ রানের ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ৫ চারের বিপরীতে ৩ ছক্কায়। অন্যদিকে ১৫ রানে অপরাজিত থাকেন ফক্সক্রফট।

এর আগে ব্যাটিং ধসে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়। তার বাইরে দুই অংকের ঘর স্পর্শ করতে পেরেছেন শুধু লিটন (২৬) ও সাইফ হাসান (১৬)। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জশ ক্লার্কসন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রিপন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই শেষে এবার টি-টোয়েন্টির মঞ্চে ঝড় তুলতে প্রস্তুত বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের উচ্ছ্বাস নিয়ে আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

৫ দিন আগে

প্রথম ম্যাচ জিতেও লঙ্কানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পরও সিরিজ নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দুই ম্যাচে হেরে শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে সিরিজ হারতে হলো স্বাগতিকদের। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে শনিবার রাজশাহীতে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা নারী দল।

৭ দিন আগে

শেষ ম্যাচে জয়ের হাসি, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয়বার সিরিজ জিতল বাংলাদেশ

এর সঙ্গে সঙ্গে নিশ্চিত হলো বাংলাদেশের ৫৫ রানের জয়। তাতে প্রথম ম‍্যাচে হারার পর ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম‍্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিয়েছে টাইগাররা। নিউজিল‍্যান্ডের বিপক্ষে এ নিয়ে তৃতীয়বার সিরিজ জয়ের স্বাদ মিলল।

৯ দিন আগে

ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইতালিকে খেলানোর প্রস্তাব

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি সামনে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূতের প্রস্তাবের মাধ্যমে।

৯ দিন আগে