ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির রেকর্ডের রাতে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আলজেরিয়াকে কোনো সুযোগ না দিয়ে একক নৈপুণ্যে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক তুলে নেন আলবিসেলেস্তে অধিনায়ক। এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও স্পর্শ করলেন এই ক্ষুদে জাদুকর। অদ্ভুত এক কাকতালীয় বিষয় হিসেবে, ২০০৬ সালের ঠিক এই দিনেই বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন মেসি, আর ঠিক ২০ বছর পর একই দিনে তিনি বনে গেলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।
শুরুটা শঙ্কায়। শেষটা স্বস্তিতে। মাঝের সময়টা আর্জেন্টিনা পার করেছে লিওনেল মেসিতে ভর করে। একাধিক রেকর্ড গড়েছেন। পেয়েছেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। সেইসঙ্গে ১৬ গোল করে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিকও এখন তিনি।
অথচ ম্যাচের ৫ম মিনিটে দারুণ এক ফিনিশ করেও হতাশ হতে হয়েছিল মেসিকে। অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় সেই গোল। আলজেরিয়াও অবশ্য পালটা জবাব দেয়। যদিও সেটিও বাতিল হয় একই নিয়মে। পুরো ম্যাচে আলজেরিয়ার মোমেন্ট অতটাই। ম্যাচের ১৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে আলজেরিয়ার জাল কাঁপান মেসি। লুকা জিদানের প্রচেষ্টাও হয় জোরাল সেই শটের সামনে।
ম্যাচের বয়স যখন ঠিক ৬০ মিনিট, তখন লিওনেল মেসি পেয়েছেন নিজের দ্বিতীয় গোল। রিবাউন্ডে আসা বল সহজেই জালে পাঠান তিনি। আর ৭৬ মিনিটে আবারও ডি-বক্সের বাইরে থেকে গোল করেন মেসি। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এই গোলের সুবাদে। ২০০৬ সালে এইদিনেই নিজের প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন। ২০ বছর পর একইদিনে হয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক।
ম্যাচের ৭৮ মিনিটে মাঠ ছাড়েন মেসি। এরপর আর্জেন্টিনাও খেলেছে কিছুটা রক্ষণাত্মক হয়ে। আর কোনো গোল না হলেও শেষ পর্যন্ত বড় এক জয় নিয়েই মাঠ ছেড়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের মঞ্চে ফিরেই দারুণ সূচনা করেছে নরওয়ে। আর সেই প্রত্যাবর্তনের নায়ক কে হবেন, তা যেন আগে থেকেই লেখা ছিল। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার দুর্দান্ত নৈপুণ্যে ইরাককে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু
১০ ঘণ্টা আগে
এই জয়কে আরও স্মরণীয় করে তুলেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করে তিনি একদিকে যেমন ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, তেমনি বিশ্বকাপেও উঠে এসেছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে।
১১ ঘণ্টা আগে
এক ম্যাচেই যেন সময়কে আবারও হারিয়ে দিলেন মেসি। এর বাইরেও আরও এক অনন্য রেকর্ড গড়েছেন তিনি জাতীয় দলের হয়ে। ২০ বছর আগে ঠিক ১৬ জুন সার্বিয়ার বিরুদ্ধে গোল করে আর্জেন্টিনার বিপক্ষে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে গোলস্কোরার হয়েছিলেন তিনি। আলজেরিয়ার এ ম্যাচে গোল করে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডও নিজের করে নিয়ে
১২ ঘণ্টা আগে
বিস্ময়কর হলো— ঠিক ঠিক ২০ বছরের ব্যবধানে এই দুই গোল করা ফুটবলার একজনই— লিওনেল মেসি!
১৩ ঘণ্টা আগে