২ ওপেনার হারানোর ধাক্কা কাটিয়ে ‍মুমিনুল-শান্তর শতরানের জুটি

ক্রীড়া প্রতিবেদক
পালটা আক্রমণে পাকিস্তানি বোলারদের ঘাম ঝরাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি

টেস্টে দুই দলের সবশেষ দেখায় পাকিস্তানকে তাদের মাটিতেই ২-০ ব্যবধানে হারিয়ে এসেছিল বাংলাদেশ। দেড় বছর পর দেশের মাটিতে সেই সুখস্মৃতি নিয়েই মাঠে নেমেছিল টাইগাররা। তবে শুরুটা ভালো হয়নি।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩১ রানের মধ্যেই দুই ওপেনার ফিরেছেন প্যাভিলিয়নে। তৃতীয় উইকেট জুটিতে অবশ্য মুমিনুল হককে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঘুরে দাঁড়িয়েছেন। এরই মধ্যে দুজনে শতরানের জুটিও গড়ে চিন্তার ভাঁজ বাড়িয়ে চলেছেন পাকিস্তানি বোলারদের।

শুক্রবার (৮ মে) সকালে মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তানকে আতিথ্য দিয়েছে বাংলাদেশ। টসে জেতেন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ, বাংলাদেশি অধিনায়ক শান্তকে আমন্ত্রণ জানান ব্যাটিংয়ে।

বাংলাদেশি দুই ওপেনার দেখেশুনেই শুরু করেছিলেন। ৬ ওভারে ১৮ রানও সংগ্রহ করেন তারা। সপ্তম ওভারের প্রথম বলে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল হাসান জয়। শাহিন শাহ আফ্রিদির বলে মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। জয়ের সংগ্রহ ১৯ বলে ৮ রান।

আরেক ওপেনার সাদমান ইসলামও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। একাদশ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই তাকে তুলে নেন হাসান। স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার সময় সাদমানের সংগ্রহ ৩০ বলে ১৩ রান।

এরপর এখন পর্যন্ত আর কোনো বিপর্যয় হতে দেননি মুমিনুল-শান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার ৫ বলে এ জুটির সংগ্রহ ১০৮ রান। দেখেশুনে খেলে পুরোপুরি টেস্ট মেজাজে ব্যাট করছেন মুমিনুল। ৯২ বল থেকে ৬ চারে তার সংগ্রহ ৪৫ রান।

অন্যদিকে অধিনায়ক শান্ত কিছুটা আক্রমণাত্মক মেজাজে এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন। ৮৪ বল ৬৩ রান করে অপরাজিত রয়েছেন তিনি। ৭টি বাউন্ডারির পাশাপাশি সালমান আগার একটি বল হাওয়ায় ভাসিয়ে সীমানা ছাড়া করেছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৩ রান।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

দুই টেস্ট খেলতে বাংলাদেশে পাকিস্তান দল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭ চক্রের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার (৩ মে) সকালে প্রথম দফায় দলটির একটি অংশ ঢাকায় পৌঁছায়। পিএসএলের ফাইনাল থাকায় বাকি খেলোয়াড়রা পরে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

৫ দিন আগে

বৃষ্টি বাধার পর ব্যাটারদের ব্যর্থতা, টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ

বিশেষ করে জ্যাকবস। তার ফিফটিতে ২০ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড। ২০০.০০ স্ট্রাইকরেটে ৬২ রানের ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ৫ চারের বিপরীতে ৩ ছক্কায়। অন্যদিকে ১৫ রানে অপরাজিত থাকেন ফক্সক্রফট।

৬ দিন আগে

বৃষ্টির বাধায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ বন্ধ

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান করে বাংলাদেশ। চাপের মুখে থাকা টাইগারদের জন্য স্বস্তি হয়ে সপ্তম ওভারেই নামে বৃষ্টি। আজ শনিবারের এই ম্যাচে পাওয়ার প্লেতে সুবিধা করতে পারেনি টাইগাররা।

৬ দিন আগে

বিশ্বকাপে বাংলাদেশকে না খেলানোর সিদ্ধান্ত সরকারের বড় ভুল: সাকিব

সাকিব বলেন, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আমার মতে ভুল ছিল।

৯ দিন আগে