আজ শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল, শাকিরা-বার্না বয়ের গানে উঠছে পর্দা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ জুন ২০২৬, ০৯: ৪৯
ছবি: সংগৃহীত

ফুটবল রোমাঞ্চের চূড়ান্ত মুহূর্তের ক্ষণগণনা শেষ। আজ বৃহস্পতিবার (১১ জুন) জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর আগেই বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীদের নজর কাড়বে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতাবেন বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ার জনপ্রিয় গায়ক-গীতিকার বার্না বয়।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে শাকিরা ও বার্না বয় যৌথভাবে কণ্ঠ দেবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এ।

ইতিহাসে প্রথমবারের মতো এবার যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র। তাই তিন দেশেই ফুটবলপ্রেমীদের জন্য রাখা হয়েছে আলাদা আলাদা উদ্বোধনী উৎসবের আমেজ।

মেক্সিকো (১১ জুন): মূল উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার পাশাপাশি মঞ্চ মাতাবেন আলেজান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস এবং জনপ্রিয় ব্যান্ড ‘মানা’ ও ‘টিলা’।

কানাডা (১২ জুন): টরন্টোতে কানাডা বনাম বসনিয়া হার্জেগোভিনা ম্যাচের আগে সুরের মূর্ছনা ছড়াবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও বলিউড সেনসেশন নোরা ফাতেহি।

যুক্তরাষ্ট্র (১২ জুন): একই দিনে লস অ্যাঞ্জেলেসে আমেরিকা ও প্যারাগুয়ের হাইভোল্টেজ ম্যাচের আগে মঞ্চে উঠবেন পপ ডিভা কেটি পেরি ও মার্কিন র‍্যাপার ফিউচার।

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক থাকছে ফাইনালে। আমেরিকার বিখ্যাত ‘সুপার বোল’-এর আদলে আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে আয়োজন করা হচ্ছে বিশেষ মধ্যবিরতি (হাফ-টাইম) শো। ফাইনালের সেই মঞ্চে যৌথভাবে পারফর্ম করবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, শাকিরা এবং বিশ্বকাঁপানো কোরিয়ান ব্যান্ড বিটিএস।

ফিফা জানিয়েছে, এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান থেকে অর্জিত আয় ব্যয় করা হবে ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ। বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ নিশ্চিত করতে এই প্রকল্পের মাধ্যমে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

তারকাদের এই মেলা নিয়ে বিশ্বজুড়ে যেমন উন্মাদনা তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল সমর্থকদের একাংশের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফাইনালে পপ তারকা ম্যাডোনার অংশগ্রহণ এবং কোরিয়ান বয়ব্যান্ড বিটিএস-এর উপস্থিতি নিয়ে অনেক নেটিজেন ট্রল ও কটাক্ষ করছেন। এমনকি বারবার শাকিরার উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে সব বিতর্ক ছাপিয়ে মাঠ ও মঞ্চের এই মহামিলন দেখতে এখন বুঁদ হয়ে আছে পুরো বিশ্ব।

রাজনীতি/এসআর

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ শুরুর পর হঠাৎ ব্যাটিং ধসে চাপে পড়েছে বাংলাদেশ। তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর গড়া শক্ত ভিতের ওপর বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। কিন্তু মাত্র ৩৪ রানের ব্যবধানে তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের বিদায়ে সেই সম

২ দিন আগে

তানজিদের পর শান্তর ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান তোলে বাংলাদেশ। এ সময় তানজিদ ও শান্ত দুজনই একটি করে ছক্কা হাঁকান। উইকেটে থিতু হওয়ার পর দুজনের ব্যাট থেকেই আসে নিয়মিত বাউন্ডারি। ফলে শুরুতে উইকেট হারানোর ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্বাগতিকরা।

২ দিন আগে

৭৪ ভোটের মধ্যে ৭৩টি পেয়ে বিসিবির সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭৪টি ভোটের মধ্যে ৭৩টি ভোট পেয়ে তিনি বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বিশ্বকাপ দলের স্টাফরা, অভিযোগ ইরানের

এর আগে মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানান, ইরানের সব খেলোয়াড় এবং ‘প্রয়োজনীয় সহায়ক কর্মীদের’ ভিসা দেওয়া হয়েছে। ইরানকে ‘মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থার অপব্যবহার করতে দেওয়া হবে না।’

৪ দিন আগে