ডেস্ক, রাজনীতি ডটকম

কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। একই সময়ে জাপান ও সুইডেন ১-১ গোলে ড্র করায় তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ডাচরা। নকআউট পর্বে রোনাল্ড কোম্যানের দল মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কোর।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। তৃতীয় মিনিটেই এলিয়েস স্কিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। ১৯৭৪ সালের ফাইনালের পর বিশ্বকাপে এটি নেদারল্যান্ডসের দ্রুততম গোল। এরপর সপ্তম মিনিটে অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের পাস থেকে ব্রায়ান ব্রবি গোল করে ব্যবধান ২-০ করেন। টুর্নামেন্টে এটি ছিল তার তৃতীয় গোল। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধে তিউনিসিয়া লড়াইয়ে ফেরার চেষ্টা করে। ৫৪তম মিনিটে হ্যানিবাল মেজব্রির কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ২-১ করেন হাজেম মাস্তুরি।
তবে তিউনিসিয়ার প্রত্যাবর্তনের আশা বেশি দূর এগোতে দেয়নি তিনবারের রানার্সআপরা। ৬২তম মিনিটে তিজানি রেইন্ডার্সের কর্নার থেকে হেডে গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন ডিফেন্ডার জান-পল ফন হেকে।
রাজনীতি/আরআইআর

সুইজারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ৭ পয়েন্ট নিয়ে। বসনিয়ার সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় কানাডা হয়েছে দ্বিতীয়। তৃতীয় হওয়া বসনিয়ার নকআউট নির্ভর করছে অন্য গ্রুপগুলোর তৃতীয় হওয়ার দৌড়ে থাকার দলগুলোর ওপর। ১২ দলের মধ্যে সেরা আটে থাকতে পারলেই শেষ ৩২-এ জায়গা করে নেবে তারা। বাদ পড়েছে কাতার।
১ দিন আগে
ম্যাচের ৬০তম মিনিটে ব্রুনো গিমারায়েসের অ্যাসিস্ট থেকে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন কুনিয়া। পুরো ম্যাচে স্কটল্যান্ড তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি; ম্যাকটমিনের দুটি হেডার ও ফার্গুসনের শট ছাড়া বড় কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। এই জয়ে ব্রাজিল ‘শেষ বত্রিশে’ পা রাখলেও, গোল ব্যবধানে মাইনাস তিনে থাক
১ দিন আগে
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ড শুরু হওয়ার আগে ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে মিশরের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের দুই দিন আগে ভেন্যুতে যাওয়ার অনুমতি পেয়েছে ইরান।
২ দিন আগে